নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ মে৷৷ একটানা আটদিন যাবৎ বিদ্যুৎ নেই৷ ক্ষোভে গ্রাহকরা বিদ্যুৎ নিগমের অফিসে যান ধর্ণা দিতে৷ গিয়ে দেখেন নিগমের কোন কর্মী নেই৷ পরে ডিজিএমের বাড়িতে ধর্ণা৷ সেখানেও কোন কাজ না হওয়ায় মহকুমা শাসকের বাড়িতে গিয়ে ধর্ণা৷ একের পর এক ধর্ণাগুলি মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেল খোয়াইয়ে৷ সংবাদে জানা গিয়েছে খোয়াইয়ের ধলাবিল সাবস্টেশনের অধীন আশারামবাড়ী ও সিঙ্গিছড়া এলাকায় গত ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ এর মধ্যে গত আটদিন ধরে একটানা বিদ্যুৎ নেই৷ তাই ক্ষোভে দুই এলাকার কয়েকশ লোক এদিন ধর্ণায় শামিল হন৷ এসডিএমের পরামর্শ মোতাবেক বুধবার তারা লিখিত অভিযোগ নিয়ে বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে ডেপুটেশন দেবেন৷ জানা গিয়েছে, ধলাবিলে ব্রেকার ফল্ট করায় নাকি এই বিদ্যুৎ বিপর্যয়৷ এই ব্রেকার বহিঃরাজ্য থেকে আনতে কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে নিগমের এক কর্মকর্তা৷

খোয়াইয়ের একাংশ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, ক্ষুব্ধ গ্রাহকরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















