News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়ার সাথে বৈঠক করলেন ইয়েচুরি
Image

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়ার সাথে বৈঠক করলেন ইয়েচুরি

নয়াদিল্লি, ২১ এপ্রিল(হিঃস)৷৷ আগামী রাষ্ট্রপতি নির্বাচনের আগে ততপর বিরোধী শিবির৷ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের পর এবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বৈঠক হল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে৷ সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি মিলিতভাবে কোনও একজনকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার সম্ভাবনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷ সিপিএম সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই দুজনের আলোচনা হয়েছে৷ বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলির পক্ষে গ্রহণযোগ্য কোনও একজনকে রাষ্ট্রপতি প্রার্থী করার সম্ভাবনা নিয়ে সোনিয়া ও ইয়েচুরির মধ্যে আলোচনা হয়েছে৷ এই প্রস্তাবে কংগ্রেস সভানেত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানা গেছে৷ আগামী ২৪ জুলাই প্রণব মুখার্জীর রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে৷ তার আগে রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী ঠিক করতে একে একে বৈঠক করছেন বিরোধী দলগুলি৷
এদিকে, গতকালই নিজের বাসভবনে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে আলোচনা করেন সোনিয়া গান্ধী৷ আজ শুক্রবার কংগ্রেস সভানেত্রীর সঙ্গে আলোচনা করতে যান সীতারাম ইয়েচুরি৷ এর আগে এ ব্যাপারে সিপিএম এনসিপি প্রধান শরদ পাওয়ার ও আরজেডি প্রধান লালু প্রসাদের সঙ্গে ঘরোয়া আলোচনা করেছে৷ বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে পারে৷ বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেই ফের রাষ্ট্রপতি করা নিয়ে সিপিএমের তেমন কোনও আপত্তি নেই বলেই মনে করা হচ্ছে৷ সিপিএম -এর মতে সব বিকল্পই খোলা রাখা হয়েছে৷ বিরোধী দলগুলি রাজি হলে তা সম্ভব হতে পারে৷ তবে এক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতির মতামত গুরুত্বপূর্ণ৷
এদিকে, রাষ্ট্রপতি পদের জন প্রাথমিক ভাবে বিজেপির তরফ থেকে নাম উঠে এসেছে এল কে আদাবানীর৷ যদিও এই বিষয়ে এখনো দলের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হয়নি৷ তবে বিজেপির এই প্রবীণ নেতা আদবানীর নাম আলোচনায় উঠে আসায় বিভিন্ন মহলে থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে৷ দলের লৌহপুরুষ হিসেবেই আদবানীকে গণ্য করা হয়৷ দীর্ঘদিন যাবৎ আদবানী সরাসরি দলের কোন কর্মসূচীতে অংশ গ্রহণ করছেন না৷ এদিকে, দলের একটি অংশ অবশ্য আদবানীকে নিয়ে চিন্তিত৷ কারণ, তিনি অনেকসময় এমন মন্তব্য করে বসেন যার জন্য বিতর্কের সৃষ্টি হয়৷ তাই দল এই বিষয়টি নিয়েও চিন্তিত৷ তবে বিজেপি চাইছে দলেরই কোন প্রবীণ নেতৃত্বকে রাষ্ট্রপতি পদে৷ অন্যদিকে, বিরোধী দলগুলি এখন রাষ্ট্রপতি পদে কার নাম প্রস্তাব করবে তা এখনও চূড়ান্ত হয়নি৷ বিভিন্ন দলের মধ্যে আলোচনা পর্যালোচনা চলছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top