নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : আমলাদের কাজের ধরন এবং মানসিকতায় বদল আনতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | শুক্রবার সিভিল সার্ভিস দিবসে আমলাদের উদ্দেশে তিনি বলেছেন, রাজনৈতিক সদিচ্ছার ফলে সংস্কার হতে পারে| তবে আমলরাই কাজ করেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলেই বদল আসে| প্রথাগত পথের বাইরে গিয়ে আমলাদের একটি দল হিসেবে কাজ করে সংস্কার বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী|
তাঁর মতে, আমলাদের অভিজ্ঞতা যদি কাজের ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে তাঁদের নিজেদের বদল করার কথা ভাবা উচিত| ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমলারা যে আচরণের শিক্ষা পেয়েছেন, সেটা এখনও সমস্যা সৃষ্টি করছে| এক্ষেত্রে বদল দরকার| মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের সাহায্য করার জন্য আমলাদের সোশ্যাল মিডিয়া, ই-গভর্ন্যান্স ও মোবাইল গভর্ন্যান্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন|
তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, সরকারি দফতর একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে| সেই বিবাদের মীমাংসার জন্য আদালতে গিয়েছে| প্রধানমন্ত্রীর মতে বিভিন্ন দফতরের ইগো এর জন্য দায়ী| আর এরজন্য বিচারবিভাগের ওপর চাপ পড়ে| আর সিদ্ধান্ত গ্রহণে অযথা দেরি হয়| আমলা মহলে ঊর্ধ্বতনঅধস্তনের বিরাট ফারাক রয়েছে| সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগুলো অন্তরায় হয়ে ওঠে|
তিনি বলেন, যে কোনও প্রয়োজনে সরকারের ওপর মানুষের নির্ভরশীলতা কমেছে| এই পরিবর্তনের সঙ্গে নিজেদের বদলানো দরকার| এর সঙ্গে দরকার রাজনৈতিক সদিচ্ছা| এরপরই তিনি দাবি করেন, সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার| আমার সেটার অভাব নেই| হয়তো একটু বেশিই আছে| নরেন্দ্র মোদী| আজ আমাদের সবাইকে একই বিন্দুতে নিয়ে আসতে হবে বলে জানান প্রধানমন্ত্রী |
আমলাদের একটি দল হিসেবে কাজ করে সংস্কার বাস্তবায়িত করার আহ্বান প্রধানমন্ত্রীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















