News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বাইকের সংঘর্ষে গুরুতর জখম দুইজন
Image

দুই বাইকের সংঘর্ষে গুরুতর জখম দুইজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ আগরতলা বিদ্যাসাগর সেতুতে দুইটি বাইকের মুখোমুখী সংঘর্ষে দুই বাইক চালক আহত হয়েছেন৷ খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ আহত অবস্থায় দুই বাইক চালককে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ তাদের মধ্যে একজনকে সনাক্ত করা গিয়েছে৷ তার নাম প্রসেনজিৎ সাহা৷ বাড়ি যোগেন্দ্রনগরে৷ অপর বাইকের চালকের নাম ধাম জানা যায়নি৷ তবে, তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ এদিকে, দূর্ঘটনার পর কলেজটিলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক দুটি আটক করেছে৷ একটি মামলা নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top