News Flash

  • Home
  • Uncategorized
  • বহির্রাজ্যের প্রতারককে রামধোলাই শান্তিরবাজারে
Image

বহির্রাজ্যের প্রতারককে রামধোলাই শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ মার্চ৷৷ স্বর্ণালঙ্কার পরিস্কার করার নামে প্রতারণা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক প্রতারক৷ অপর এক প্রতারক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর মনসাবাড়িতে৷ এই ব্যাপারে শান্তিরবাজার থানায় একটি মামলা করা হয়েছে৷ পুলিশ গ্রেপ্তার করেছে প্রতারককে৷
জানা গিয়েছে, বিহার ও শিলিগুড়ির দুই প্রতারক বৃহস্পতিবার দুপুরে মনসাবাড়ি এলাকার বাসিন্দা কাজল দেওয়ানজির বাড়িতে যায়৷ মহিলাদের নানাভাবে ফুসলিয়ে তাদের স্বর্ণালঙ্কার পরিস্কার করার কাজ শুরু করে৷ হঠাৎ মহিলার স্বামী বাড়িতে আসেন৷ গৃহস্বামীর সন্দেহ হয় যে তারা প্রতারক৷ সেই মোতাবেক এক প্রতারককে সঙ্গে নিয়ে তিনি বাজারে জান৷ সেখানে গিয়ে একটি জুয়েলারী দোকানে স্বর্ণের একটি চেইন ওজন দিতে বলেন৷ দেখা গিয়েছে ওজন দেওয়া চেইনটি কমে গিয়েছে৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি আশেপাশের লোকজনও জানতে পারেন৷ ব্যবসায়ীরা একত্রিত হয়ে এক প্রতারককে রামধোলাই দিয়েছে৷ তারপর পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ সেখানে গিয়ে ক্ষুব্ধ জনতার হাত থেকে প্রতারক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ অন্যদিকে, সহকর্মীকে গণধোলাই দেওয়া হয়েছে খবর পেয়ে কাজল দেওয়ানিজর বাড়িতে বসে থাকা প্রতারক পালিয়ে যায়৷ প্রসঙ্গত, বহিঃরাজ্যের একটি প্রতারক চক্র রাজ্যের বিভিন্ন স্থানে এই ধরনের কাজকর্ম করে চলেছে৷ তাতে প্রতারিত হচ্ছেন বহু মানুষ৷ প্রাথমিক ভাবে যা লক্ষ্য করা গিয়েছে তাতে দেখা গিয়েছে, বাড়ির পুরুষ লোক যখন অনুপস্থিত তখনই প্রতারকরা জাল বিছায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top