নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): চৈত্রেই গরমে হাসফাঁস গোটা দেশ। গ্রীষ্ণকাল আসতে এখনও দেরি থাকলেও তার আগেই উত্তর এবং পশ্চিম ভারতে ‘হালকা তাপপ্রবাহ’শূরু হয়েছে । বৃহস্পতিবার এখনও পর্যন্ত বছরের উষ্ণতম সকাল দিল্লিতে। স্বস্তিও নেই গুজরাট, মহারাষ্ট্রও। মার্চের শেষ থেকেই এই দুই রাজ্যের বিভিন্ন অংশে ‘হালকা তাপপ্রবাহ’ চলছে। মহারাষ্ট্রের ভিরা গ্রামে বুধবার তাপমাত্রা ছিল ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। আর্দ্রতা ৫৮ শতাংশ। যদিও বাতাস থাকায় সামান্য হলেও স্বস্তিতে দিল্লিবাসী।
মহারাষ্ট্রের ভিরা গ্রামে বুধবার তাপমাত্রা ছিল ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই গোটা দুনিয়ায় দ্বিতীয় উষ্ণতম জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে ভিরা। মহারাষ্ট্রের আকোলাতে তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস, রাজস্থানের বারমেরে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার নারনৌলে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। উত্তরপ্রদেশের বারাণসী, এলাহাবাদ, হামিরপুর, আগ্রাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা দেরাদুন, সিমলাতেও। বেসরকারি এক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এ বছর বৃষ্টিপাতও স্বাভাবিকের থেকে কম হবে।
চৈত্রেই গরমে হাসফাঁস গোটা দেশ, উত্তর এবং পশ্চিম ভারতে ‘হালকা তাপপ্রবাহ’
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















