News Flash

  • Home
  • Uncategorized
  • চৈত্রেই গরমে হাসফাঁস গোটা দেশ, উত্তর এবং পশ্চিম ভারতে ‘‌হালকা তাপপ্রবাহ’‌
Image

চৈত্রেই গরমে হাসফাঁস গোটা দেশ, উত্তর এবং পশ্চিম ভারতে ‘‌হালকা তাপপ্রবাহ’‌

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.):‌ চৈত্রেই গরমে হাসফাঁস গোটা দেশ। গ্রীষ্ণকাল আসতে এখনও দেরি থাকলেও তার আগেই উত্তর এবং পশ্চিম ভারতে ‘‌হালকা তাপপ্রবাহ’‌শূরু হয়েছে । বৃহস্পতিবার এখনও পর্যন্ত বছরের উষ্ণতম সকাল দিল্লিতে। স্বস্তিও নেই গুজরাট, মহারাষ্ট্রও। মার্চের শেষ থেকেই এই দুই রাজ্যের বিভিন্ন অংশে ‘‌হালকা তাপপ্রবাহ’‌ চলছে। মহারাষ্ট্রের ভিরা গ্রামে বুধবার তাপমাত্রা ছিল ৪৬.‌৫ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.‌৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। আর্দ্রতা ৫৮ শতাংশ। যদিও বাতাস থাকায় সামান্য হলেও স্বস্তিতে দিল্লিবাসী।
মহারাষ্ট্রের ভিরা গ্রামে বুধবার তাপমাত্রা ছিল ৪৬.‌৫ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই গোটা দুনিয়ায় দ্বিতীয় উষ্ণতম জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে ভিরা। মহারাষ্ট্রের আকোলাতে তাপমাত্রা ছিল ৪৪.‌১ ডিগ্রি সেলসিয়াস, রাজস্থানের বারমেরে ৪৩.‌৪ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার নারনৌলে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। উত্তরপ্রদেশের বারাণসী, এলাহাবাদ, হামিরপুর, আগ্রাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা দেরাদুন, সিমলাতেও। বেসরকারি এক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এ বছর বৃষ্টিপাতও স্বাভাবিকের থেকে কম হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top