News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম নোয়াগাঁওয়ে ৭ বছরের শিশু কন্যা ধর্ষিতা, অভিযুক্ত গ্রেপ্তার
Image

পশ্চিম নোয়াগাঁওয়ে ৭ বছরের শিশু কন্যা ধর্ষিতা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷  ত্রিপুরার নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে৷ প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও এই ধরনের ঘটনার অভিযোগ উঠে আসছে৷ মঙ্গলবার রাতে রানীরবাজার থানাধীন পশ্চিম নোয়াগাঁও এলাকায় এক ৭ বছরের নাবালিকা, তার প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হয়৷ অভিযোগ দায়ের করার পরই অবশ্য রানীরবাজার থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত প্রমোদ দেবনাথকে গ্রেফতার করে৷ ঘটনার তদন্তকারী সাব ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণের শিকার মেয়েটি তার ঠাকুরমার সঙ্গে পার্শ্ববর্তী প্রমোদ দেবনাথের বাড়িতে যায়৷ মেয়েটির ঠাকুরমা বাড়ির বাইরে যখন অন্যান্যদের সঙ্গে কথা বলছিলেন তখনই প্রমোদ দেবনাথ ৭ বছরের শিশু কন্যা কে ধর্ষণ করে৷ রাতে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত সক্রিয় হয় এবং অভিযুক্ত প্রমোদ দেবনাথকে গ্রেফতার করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top