নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ ত্রিপুরার নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে৷ প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও এই ধরনের ঘটনার অভিযোগ উঠে আসছে৷ মঙ্গলবার রাতে রানীরবাজার থানাধীন পশ্চিম নোয়াগাঁও এলাকায় এক ৭ বছরের নাবালিকা, তার প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হয়৷ অভিযোগ দায়ের করার পরই অবশ্য রানীরবাজার থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত প্রমোদ দেবনাথকে গ্রেফতার করে৷ ঘটনার তদন্তকারী সাব ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণের শিকার মেয়েটি তার ঠাকুরমার সঙ্গে পার্শ্ববর্তী প্রমোদ দেবনাথের বাড়িতে যায়৷ মেয়েটির ঠাকুরমা বাড়ির বাইরে যখন অন্যান্যদের সঙ্গে কথা বলছিলেন তখনই প্রমোদ দেবনাথ ৭ বছরের শিশু কন্যা কে ধর্ষণ করে৷ রাতে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত সক্রিয় হয় এবং অভিযুক্ত প্রমোদ দেবনাথকে গ্রেফতার করে৷
পশ্চিম নোয়াগাঁওয়ে ৭ বছরের শিশু কন্যা ধর্ষিতা, অভিযুক্ত গ্রেপ্তার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















