News Flash

  • Home
  • Uncategorized
  • পাশ মানসিক স্বাস্থ্য পরিষেবা বিল, এখন থেকে আত্মহত্যার চেষ্টা অপরাধ নয়
Image

পাশ মানসিক স্বাস্থ্য পরিষেবা বিল, এখন থেকে আত্মহত্যার চেষ্টা অপরাধ নয়

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.) : দীর্ঘ অপেক্ষার পর লোকসভায় পাশ হল মানসিক স্বাস্থ্য বিল| সোমবার ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে যায় মানসিক স্বাস্থ্য বিল| নতুন মানসিক স্বাস্থ্য পরিষেবা বিল, ২০১৬ -এর আইনের পরিণত হতে এখন অপেক্ষা রাষ্ট্রপতির অনুমতির| নতুন আইন কার‌্যকর হলে, আত্মহত্যা আর অপরাধ হিসাবে গন্য হবে না| পাশাপাশি, মানসিক চিকিত্সায় শিশুদের উপর শক থেরাপির প্রয়োগও নিষিদ্ধ হবে| এর ফলে এবার থেকে আত্মহত্যার চেষ্টার পর মানসিক সমস্যা রয়েছে প্রমাণিত হলে আর শাস্তি পেতে হবে না| পাশাপাশি যারা মানসিকভাবে সুস্থ নন, তাদের জন্যও বিলে চিকিত্সার কথা বলা হয়েছে|
গত বছরের আগস্টে রাজ্যসভায় এই বিলটি পাশ হয়েছিল| সেই সময়েই লোকসভায় এ বিল পেশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছিলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ১-২ শতাংশ মানুষ স্কিত্জোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক রোগে ভোগেন| তা ছাড়া, প্রায় ৫ শতাংশ মানুষ অবসাদজনিত রোগে আক্রান্ত| এই বিলের মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় এক সংষ্কারের পথে হাঁটল কেন্দ্র| নয়া মানসিক স্বাস্থ্য বিলে একের পর এক প্রস্তাবে সেই ইঙ্গিত দিয়েছে মোদী সরকার| গত বছর লোকসভায় পেশ হলেও নতুন মানসিক স্বাস্থ্য পরিষেবা বিল, ২০১৬ সোমবার পাশ হয়েছে লোকসভায়| খন আইন হিসাবে স্বীকৃতি পেতে ওই বিলটির শুধু রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের সম্মতির অপেক্ষা|
এই মুহূর্তে ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী, যদি কোনও ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন, তবে তা অপরাধের সামিল| সাজা হিসাবে ওই ব্যক্তির সর্বোচ্চ এক বছর পর‌্যন্ত সাজা হতে পারে| নয়া ওই বিলে বলা হয়েছে, যদি অন্য কোনও কারণ প্রমাণিত না হয় তবে ধরে নিতে হবে ওই ব্যক্তি অতিরিক্ত মানসিক চাপের মুখে পড়েই আত্মহত্যার চেষ্টা করেছেন| ফলে, নয়া আইন অনুযায়ী আত্মহত্যা মানসিক চাপেরই ফল| আর সে জন্য কোন ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না| কাজেই আত্মহত্যার চেষ্টাকে আর অপরাধ হিসাবে দেখবে না আইন| বদলে চিকিসার কথা বলা হয়েছে| এখন ‘মেন্টাল হেলথ রিভিউ কমিশন অ্যান্ড বোর্ড’ গোটা বিষয়টিকে পর‌্যবেক্ষণ করে আগামী পদক্ষেপ ঠিক করবে| পাশাপাশি মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের অধিকার রক্ষার কাজেও সরকারকে পরামর্শ দেবে|
মানসিক চিকিত্সার ক্ষেত্রে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে নয়া ওই বিলে| যেমন, গরিব অথচ মানসিক ভাবে অসুস্থ মানুষদের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সার সুযোগ থাকবে| সে ক্ষেত্রে কোনও ব্যক্তি যদি দারিদ্যসীমার উপরে অথচ আর্থিক ভাবে সঙ্গতিহীন হন, তিনিও ওই সুযোগের আওতায় আসবেন| শিশুদের মানসিক চিকিত্সার ক্ষেত্রে শক থেরাপি বন্ধ করা যেমন হচ্ছে, তেমনই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ওই থেরাপি দেওয়ার আগে রোগীর অনুমতি নেওয়ার কথা আইনে বলা হয়েছে| সে ক্ষেত্রে রোগীকে অজ্ঞান করে উপযুক্ত ওষুধ প্রয়োগ করেই শক থেরাপি দিতে হবে|
নতুন এই বিলে অন্যান্য সুযোগসুবিধার পাশাপাশি গোপনীয়তার শর্তও জুড়ে দেওয়া হয়েছে| মানসিক রোগীর চিকিত্সার সমস্ত তথ্যই গোপন রাখতে হবে| নয়া আইনে রোগীর সম্মতি ছাড়া তা কোনও ভাবেই প্রকাশ করা যাবে না| মানসিক রোগের চিকিত্সার সঙ্গে যুক্ত সমস্ত প্রতিষ্ঠান, চিকিত্সক বা সমাজকর্মীকে একই ছাতার তলায় আনতেও উদ্যোগী হয়েছে কেন্দ্র| জাতীয় স্তরে সেন্ট্রাল মেন্টাল হেলথ অথিরিটি ও প্রতিটি রাজ্যে স্টেট মেন্টাল হেলথ অথিরিটি গঠনের সংস্থান রাখা হয়েছে ওই বিলে| দেশের সমস্ত মনোবিদ, নার্স বা এই ক্ষেত্রে কর্মরত সমাজকর্মীকে তাতে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে বলেও বিলে বলা হয়েছে| মানসিক রোগীদের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে তা দেখতে একটি রিভিউ বোর্ডও গঠিত হবে|
মানসিক রোগীদের উন্নত চিকিত্সা ও আত্মহত্যা প্রবণতা কমাতে এই বিল অনেক উপযোগী হবে বলে মনে করছেন চিকিত্সকরা|
আইন ভাঙার শাস্তির বিধানও ওই বিলে রাখা হয়েছে| নতুন মানসিক স্বাস্থ্য বিলে বলা হয়েছে, এই সংক্রান্ত কোনও শর্তভঙ্গ হলে ছয় মাস জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা অথবা একসঙ্গে দুটি শাস্তিই হবে| দ্বিতীয় বার একই অপরাধে দুবছরের জেল বা ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা জরিমানা অথবা একসঙ্গে দুই শাস্তি ভোগ করতে হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top