News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ঝাড়খণ্ডে নিষিদ্ধ হচ্ছে অবৈধ কসাইখানা
Image

এবার ঝাড়খণ্ডে নিষিদ্ধ হচ্ছে অবৈধ কসাইখানা

রাঁচি, ২৮ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডেও বন্ধ করে দেওয়া হল অবৈধ কসাইখানা| ঝাড়খণ্ড সরকারের তরফে জানানো হয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কসাইখানাগুলিকে হয় সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে বৈধ ছাড়পত্র নিতে হবে, নতুবা তা বন্ধ করে দিতে হবে| ইতিমধ্যেই যার ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে| রাজ্য সরকারের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রেখে অবৈধ কসাইখানা বন্ধের বিষয়ে সরকার এগিয়ে এসেছে| নিয়ম মেনে কেউ কাজ করলে তাতে সরকারের বিন্দুমাত্র অসুবিধা নেই|
ঝাড়খণ্ডের স্বরাষ্ট্রসচিব এসকেজি রাহাতে প্রতিটি ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, পুরসভা সহ সমস্ত জায়গায় অবিলম্বে এই নিয়ম কার‌্যকর করার নির্দেশ দিয়েছেন| ভারতের ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অথোরিটি অব ইন্ডিয়া, যারা সারা দেশে ৬২টি এই ধরনের কসাইখানাকে লাইসেন্স দিয়েছে, তাদের একটিও ঝাড়খণ্ড রাজ্যের নয়|
জানা গিয়েছে, ঝাড়খণ্ডে অবস্থিত সবকটি কসাইখানার একটিও রাজ্যের কাছ থেকে অনুমতি না নিয়েই ব্যবসা খুলে বসেছে| এর মধ্যে কিছু কসাইখানাকে লাইসেন্স দিয়েছে রাঁচি পুরসভা|
তবে এবার রাজ্যে ছাগলের মাংস অথবা মুরগীর মাংস বিক্রি করলে আগে পুরসভা থেকে লাইসেন্স নিতে হবে| আর গোমাংস বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে| কারণ ২০০৪-০৫ সালে ঝাড়খণ্ডে গোমাংস বিক্রি বন্ধ করে সরকার| এই কাজ করতে গিয়ে ধরা পড়লে ১০ বছরের সাজা ও ১০ হাজার টাকার জরিমানার সংস্থান রয়েছে|
রাজ্য সরকারের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রেখে অবৈধ কসাইখানা বন্ধের বিষয়ে সরকার এগিয়ে এসেছে| নিয়ম মেনে কেউ কাজ করলে তাতে সরকারের বিন্দুমাত্র অসুবিধা নেই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top