News Flash

  • Home
  • Uncategorized
  • পাওনা টাকা না পাওয়াতে অমরপুর ফরেস্ট-বিট অফিসে তালা ঝুলালো শ্রমিকরা
Image

পাওনা টাকা না পাওয়াতে অমরপুর ফরেস্ট-বিট অফিসে তালা ঝুলালো শ্রমিকরা

আগরতলা, ২৭ মার্চ(হিঃস)৷৷ নয় মাস ধরে কাজের টাকা পায়নি অমরপুর ব্লকের অন্তর্গত রাকাং পঞ্চায়েতের ডালাক ফরেস্ট বিট অফিসের ২৭ জন শ্রমিক৷ এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ শ্রমিকরা ফরেস্ট অফিসে তালা ঝুলিয়ে দে ন৷ অফিসে তালা ঝুলানোর খবর পেয়ে আজ ঐ এলাকায় যান এস ডি এফ ও এবং ব্লকের বিডিও৷ তারা ক্ষুব্ধ শ্রমিকদের আগামী মাসের ১০ তারিখ টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান৷
ঘটনার বিবরণে জানাগেছে, গকত ৯ মাস পূর্বে রেগার কাজ করিয়ে ছিল বন দপ্তর৷ কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের পাওনা টাকা মিটিয়ে দে য়নি বন দপ্তরের কর্তারা৷ যদিও এবিষয়ে বহুবার শ্রমিকদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় পঞ্চায়েত অফিসে এমন পঞ্চায়েত অফিস পর্যন্ত ঘেরাও করা হয়৷ কিন্তু কোন কাজ হয়নি বলে জানায় শ্রমিকরা৷ তাই তারা বাধ্য হয়ে সোমবার অপিসে তালা ঝুলিয়ে দেয়৷ তারা জানায় ঐ সময়ে তা রা ১৪৮ জন এক সাথে কাজ করেছিল৷ তাদের মধ্যে ১২১ জন টাকা পেয়ে গেছেন৷ কিন্তু বাকি ২৭ জনের টাকা মিটিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ কিন্তু কি কারণে শ্রমিকরা টা কা পাচ্ছেন না তা ও তাদের জানানো হচ্ছে না৷
অফিসে তালা ঝুলানোর খবর পেয়ে আজ ঐ এলাকায় যান এস ডি এফ ও ব্লকের বিডিও৷ তারা ক্ষুব্ধ শ্রমিকদের আগামী মাসের ১০ তারিখ টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান৷ ১০ তারিকের মধ্যে টাকা না পাওয়া গেলে অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়ে শ্রমিকরা তালা খুলে দেয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top