নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : ফের বিদেশ জাতিবিদ্বেষের শিকার ভারতীয় । অস্ট্রেলিয়ায় আক্রান্ত হলেন কেরলের কোট্টায়ামের লি ম্যাক্স । স্থানীয় সময় রবিবার ভোরে পেশায় ট্যাক্সি চালক লির উপর হামলা হয় তাসমানিয়ার হোবার্ট শহরে । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর বুকে ও মুখে গভীর ক্ষত রয়েছে।
লির জানিয়েছেন, এদিন তাসমানিয়ার হোবার্ট শহরে ম্যাকডোনাল্ডের একটি আউটলেটের সামনে কয়েকজন অল্পবয়সি ছেলে তাঁর উপর হামলা চালায় ।
এদের কালো টি শার্ট পরা একজন তাঁকে জাতিবিদ্বেষ মূলক গালাগালি করতে থাকে। কোনও প্ররোচনা ছাড়াই তাঁর ওপর হামলা করে সে। বাকি ২জনও তার সঙ্গে যোগ দেয় । তাঁর ওপর যখন হামলা চলছিল, কেউ ঠেকাতে এগিয়ে আসেননি বলে তিনি অভিযোগ করেছেন।
লি জানিয়েছেন, ৮ বছর ধরে হোবার্টে রয়েছেন তিনি, কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
অস্ট্রেলিয়ায় জাতিবিদ্বেষের শিকার ভারতীয় ট্যাক্সি চালক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















