ঢাকা, ২৪ মার্চ৷৷ বোমা বিস্ফোরণে কাঁপল বাংলাদেশ৷ তবে, সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি৷ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় পুলিশ বক্সের সামনে বিস্ফোরণের ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছেন৷ তবে, নিহত ব্যাক্তিই বোমা বহন করছিলেন বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ৷ এক ব্যাক্তি ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে, তাই এই ঘটনাকে জঙ্গি হামলা বলে মানতে নারাজ পুলিশ৷ ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, এই বিস্ফোরণের ঘটনাটি কোন আত্মঘাতি হামলা নয়৷ এক ব্যাক্তি বোমা বহন করে যাওয়ার সময় পুলিশ দেখে অতি সতর্ক হতে গিয়ে বিস্ফোরণটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ বোমাটি ঐ ব্যাক্তি কোমড়ে বাধা ছিল৷ তাই তার কোমড়ের অংশ বিস্ফোরণে ছিন্নবিন্ন হয়েছে৷ তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর হবে পুলিশ কমিশনার জানিয়েছেন৷ তাঁর দাবি, গোটা দেশেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে৷ তাই, এই বিস্ফোরণের ঘটনায় অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন তিনি৷
ঢাকায় বিস্ফোরণে হত বোমা বহনকারী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















