News Flash

  • Home
  • Uncategorized
  • ফিট থাকলে তবেই খেলবেন, শেষ টেস্টের আগের দিন জানালেন বিরাট
Image

ফিট থাকলে তবেই খেলবেন, শেষ টেস্টের আগের দিন জানালেন বিরাট

ধমর্শালা, ২৪ মার্চ (হি.স.) : ফিট থাকলে তবেই খেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি | শুক্রবার এ কথা নিজেই জানান রাঁচি টেস্টেকাঁধে চোট পাওয়া ভারত অধিনায়ক  | আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার চলতি টেস্ট সিরিজের শেষ তথা চতুর্থ ম্যাচ| এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন আগামীকাল ধর্মশালায় কোহলি খেলবেন কি না তা নিয়ে | কারণ এই টেস্টেযাঁরা জয়ী হবে, সিরিজ তাঁদের| আজ সাংবাদিক বৈঠকে এসে বিরাট বলেন, আমি ফিটনেস টেস্টের মধ্যে আছি| যদি পাস করি, তবেই খেলব| বিরাটের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইতিমধ্যেই ভারতীয় দলে ডেকে নেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে|

ধর্মশালায় বিরাট খেলতে পারবেন কি না, সেটা আগামীকালের আগে জানা যাচ্ছে না| আগামীকাল সকালে বিরাটের ফিটনেস টেস্ট| তারপরেই জানা যাবে, শনিবার স্টিভ স্মিথের সঙ্গে কে টস করতে যাবেন| শেষ লড়াইয়ে অধিনায়ক না থাকলে টিম ইন্ডিয়া যে অনেকটাই পিছিয়ে পড়বে| টিমে বিরাটের নেতৃত্ব অনেকটাই প্রেরণা নতুন সদস্যদের কাছে| এই টেস্টেযাঁরা জয়ী হবে, সিরিজ তাঁদের| বিরাট কিন্তু এসব নিয়ে ভাবছেন না| তিনি স্পষ্ট বলে দিলেন, বিষয়গুলো ভাবার সময় মনে রাখা উচিত, আমি অন্যদের থেকে আলাদা নই| টিমের অন্য সদস্যরা যেভাবে ফিটনেস টেস্ট দেয়, আমাকেও দিতে হবে| কারও জন্য কোনও বিশেষ ব্যবস্থা নেই| ফিট না থাকলে কোনও ভাবেই পাঁচ দিনের টেস্ট খেলা সম্ভব নয়| সেটাও মনে করিয়ে দিলেন কোহলি| তিনি বলেন, ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল ফেস করা সব সময়েই কঠিন| ফিল্ডিং করার সময়েও তাই|  ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে ফিল্ডে নামতে গেলে একশো শতাংশ ফিট থাকতে হবে| তবে ধমর্শালা টেস্টে বিরাট কোহলি না থাকলে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন বিরাট| তিনি বলেন, প্রত্যেক ম্যাচ, প্রত্যেক প্রতিপক্ষ আমার কাছে সমান| সবাই হয়তো ভাবছে, আমার ক্যারিয়ারের এটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে| আমি সেভাবে ভাবি না| এগুলো সব সময় আমার মাথায় ঘোরে| তাই সব সময় ১০০ শতাংশ ফিট থাকতে চাই| কিন্তু ৱুঝতে হবে, এটাও ক্যারিয়ারের অংশ| এটা ধরে নিয়েই এগোতে হবে| বিরাট না খেললে তাঁর জায়গা খেলতে পারেন মুম্বই ব্যাটসম্যান শ্রেয়স আয়ার|

বিরাটের বিকল্প হিসেবে ভারতীয় শিবিরে ডাকা হয় এই তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে| আজই তিনি ধর্মশালায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন |  বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলনে হাজির থাকলেও, নেটে ব্যাটিং করেননি বিরাট| ওয়ার্ম-আপের পর আন্ডার-আর্ম থ্রো করেই উঠে যান তিনি| এখনও বিরাটের ডান কাঁধে ব্যান্ডেজ বাঁধা| যদি বিরাট খেলতে না পারেন, সে কথা মাথায় রেখেই শ্রেয়াসকে ডাকা হয়েছে| গত দুটি মরসুমে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়াস| সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি দ্বিশতরান করেন| সেই কারণেই ভারতীয় দলে ডাক পেলেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top