নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): দিল্লি মেট্রোয় পুনরায় আত্মহত্যার ঘটনা| তবে, এবার লাইনে ঝাঁপ দিয়ে নয়| গলায় ওড়না জড়িয়ে ঝুলে আত্মঘাতী হলেন এক মহিলা| ঘটনাটি ঘটেছে দিল্লির কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে| মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮.৩০ নাগাদ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় দেহটি| ২ নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে একটি জলের পাইপের সঙ্গে ওড়না বেঁধে ঝুলে আত্মহত্যা করেন ওই মহিলা| আত্মঘাতী মহিলার বয়স আনুমানিক ২৮ বছর| তবে পরিচয় জানা যায়নি|
দিল্লির কাশ্মীরি গেট মেট্রো স্টেশনের মতো ব্যস্ত মেট্রো স্টেশনে কী ভাবে একটি মহিলা আত্মহত্যা করলেন, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে| স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ|

দিল্লি মেট্রোয় গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী মহিলা, তুমুল চাঞ্চল্য
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















