News Flash

  • Home
  • Uncategorized
  • নারদ মামলা : কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল

নারদ মামলা : কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল

কলকাতা ও নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): নারদ স্টিং অপারেশনের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট| উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও তৃণমূল কংগ্রেস| সোমবার সর্বোচ্চ আদলতে সিবিআই তদন্তের নির্দেশ রদ করার আবেদন পত্র দাখিল করেন পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল নেতাদের আইনজীবীরা|
গত শুক্রবার অর্থাত্ ১৭ মার্চ কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| পুলিশের ভূমিকার নিন্দা করে নারদ স্টিং অপারেশন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতির তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ| কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তৃণমূল ও রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে| সেই মতো সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও তৃণমূল কংগ্রেস|
এদিকে, সুপ্রিম কোর্ট যাতে একতরফা কোনও নির্দেশ না দেয়, তার জন্য নারদ কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে যাঁরা মূল জনস্বার্থ মামলা করেছিলেন, তাঁরা ক্যাভিয়েট দায়ের করেছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top