গুয়াহাটি, ১৯ মার্চ, (হি.স.) : গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ পুলিশের অভিযানে বহু লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে। খবরে প্রকাশ, আজ রবিবার সকাল প্রায় ৮.৩০ মিনিট নাগাদ বশিষ্ঠ থানা এলাকায় এনএল এন ১৮৪০ নম্বরের দশ চাকার একটি লরিতে তালাশি চালাতে গিয়ে এর ভিতরে নয় প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশের অভিযানকারী দল। গাঁজা পাচারের অভিযোগে প্রাথমিকভাবে লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। আটক দুজনকে বশিষ্ঠ থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে।
পুলিশ সূত্রের খবরে প্রকাশ, উদ্ধারকৃত নয়টি প্যাকেটে রয়েছে দশ কিলোগ্রাম করে গাঁজা। গাঁজাগুলি ব্রহ্মপুত্র কার্গো ক্যারিয়ারের লরিতে ত্রিপুরার আগরতলায় বোঝাই করা হয়েছিল। যাচ্ছিল উত্তরপ্রদেশে। আসলে এই লরিতে রবার বোঝাই ছিল। রবারের ফাঁকে ফাঁকে গাঁজার প্যাকেটগুলি লুকিয়ে রাখা ছিল যা খুব সহজে চোখের অগোচরে ছিল। আটক করা হয়েছে লরিচালক নরেন্দ্র সিং (৩৭) এবং খালাসি আকাশ যাদব (১৯)কে। নরেন্দ্র এবং আকাশ দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের বেরেলিতে। গাঁজাগুলির ব্যাপারে আরও তথ্য জানতে ধৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
গুয়াহাটিতে উত্তরপ্রদেশগামী লরিতে তালাশি, উদ্ধার বহুমূল্যের গাঁজা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















