News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, ডেপুটি কেশবপ্রসাদ মৌর্য ও ডঃ দীনেশ শর্মা
Image

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, ডেপুটি কেশবপ্রসাদ মৌর্য ও ডঃ দীনেশ শর্মা

লখনউ, ১৮ মার্চ (হি.স.) : অবশেষে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের পরিষদীয় নেতা নির্বাচিত হলেন যোগী আদিত্যনাথ| আগামীকাল রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন| পাশাপাশি উপমুখ্যমন্ত্রীর পদে কেশবপ্রসাদ মৌর্য ও বিজেপি নেতা-বিধায়ক ডঃ দীনেশ শর্মা দুজনকে বসানো হতে পারে বলে সূত্রের খবর|

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে এবার বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় আসে| কিন্তু প্রশ্ন উঠেছিল রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন| মুখ্যমন্ত্রীর পদের জন্য যোগী আদিত্যনাথের পাশাপাশি নাম উঠেছিল রাজ্য বিজেপির সভাপতি কেশব মোর্যেরও| অবশেষে অবসান হল সেই জল্পনার| শনিবার বিকালে দলের পরিষদীয় নেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে বৈঠকে বসে বিজেপি পরিষদীয় দল| লোকভবনে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেন দলের বিধায়করা| বিজেপি নেতৃত্বের ম্যারাথন আলোচনার পর গোরখপুরের সাংসদ যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে|

মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসাবে অনেকটাই পাল্লা ভারী ছিল গোরক্ষপুরের বিজেপি সাংসদের| তিনিই নাকি প্রথম পছন্দ ছিলেন বিধায়কদের একটা বড় অংশের| কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিংহের নাম আগে শোনা গেলেও শেষ পর্যন্ত সরে দঁাড়ান তিনি| সূত্রের খবর, আদিত্যনাথের ডেপুটি হতে চলেছেন কেশব প্রসাদ মৌর্য ও ডঃ দীনেশ শর্মা| এই প্রথম উত্তরপ্রদেশে এবার দুজনকে উপমুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে| দুজনকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো নিয়েও দলের অন্দরে চলছে জোর জল্পনা| এদিনের বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও ভুপেন্দ্র যাদব| এছাড়া উপস্থিত ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী কলরাজ মিশ্র|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top