News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধির দাবিতে নার্সদের গণছুটি, এইমসের বন্ধ জরুরি বিভাগ
Image

সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধির দাবিতে নার্সদের গণছুটি, এইমসের বন্ধ জরুরি বিভাগ

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : এইমসের ইতিহাসে এই প্রথম বন্ধ রাখা হল সদাব্যস্ত এমার্জেন্সি বিভাগ| সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধির দাবিতে নার্সরা গণছুটি নেওয়ায় হাসপাতালে অচলাবস্থা নেমে আসে| জানা গিয়েছে, প্রায় সাড়ে পঁাচ হাজার নার্সের মধ্যে কাজে আসেন মাত্র চারশো সিনিয়র কর্মী| স্টাফ কম থাকায় গুরুতর অসুস্থদেরও ভর্তি নেওয়া হয়নি|

এখানে প্রতিদিন দুশোর বেশি সার্জারি হয়| নার্স না থাকায় ছোট-বড় কোনও অস্ত্রপচার করা যায়নি| শুধু জরুরি অস্ত্রপচার করানো হয়েছে বলে জানা গিয়েছে| সিনিয়র প্যারামেডিক্যাল স্টাফ ও ছাত্রছাত্রীদের সাহায্যে এগুলো সম্পন্ করা হয়েছে|

নার্সের অভাবে এইমসের ক্যাজুয়ালটি বিভাগ ও ট্রমা সেন্টারে একজনও শুক্রবার ভর্তি করা যায়নি| অথচ অন্যদিন মেন ক্যাজুয়ালটি বিভাগে কমপক্ষে ৪৫০জন ভর্তি হন| অসুস্থদের অন্যত্র নিয়ে যেতে হয়|

চিকিত্সকরা জানিয়েছেন, নার্সদের দাবি ন্যায্য হলেও যে উপায়ে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তা অমানবিক| এর আগেও এ ধরনের বিক্ষোভ হয়েছে| কিন্তু এমার্জেন্সি পরিষেবা কোনওভাবেই ব্যাহত হতে দেওয়া হয়নি| এমনও অসুস্থ রোগী এই পরিষেবা পেতে আসেন, চিকিত্সায় একটু দেরি হলে যাঁদের মৃতু্যও অসম্ভব নয়| বিকল্প ব্যবস্থা না রাখার জন্য এইমস ম্যানেজমেন্টকেও দুষেছেন তাঁরা| নার্সদের দাবি সনদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকরে পাঠানো হয়েছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top