News Flash

  • Home
  • Uncategorized
  • নারদকাণ্ডের তদন্ত শুরু করল সিবিআই
Image

নারদকাণ্ডের তদন্ত শুরু করল সিবিআই

কলকাতা, ১৮ মার্চ (হি.স.) : নারদ কাণ্ডের তদন্তে ব্লু প্রিন্ট শনিবারই চূড়ান্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই| সূত্রের খবর, ৪২৮ মিনিটের ভিডিও ফুটেজ খতিয়ে দেখার জন্য তৈরি হয়েছে সিবিআইয়ের বিশেষ দল| তদন্তের নেতৃত্বে আছেন সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার এসপি নাগেন্দ প্রসাদ| এদিন দিল্লি থেকে এসেছেন সিবিআইয়ের তিন অফিসার| জানা গিয়েছে, এদিন সকালে হাইকোর্টের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্ট্র্যান্ড রোডের রাষ্ট্রায়ত ব্যাঙ্কের লকার থেকে নারদকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করেন সিবিআইয়ের আটজনের একটি দল| সেই ফুটেজ দেখার পাশাপাশি ভিডিও সংক্রান্ত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টও খতিয়ে দেখা হবে| অনুবাদ করা হবে ফুটেজের কথোপকথনও| সমস্ত নথি খতিয়ে দেখে কাদের তলব করা হবে, সেই নামের তালিকাও চূড়ান্ত করা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top