News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য, নারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ
Image

হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য, নারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

কলকাতা, ১৭ মার্চ (হি.স.): কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার| শুক্রবার কলকাতা পুলিশের ভূমিকার নিন্দা করে নারদা স্টিং অপারেশন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতির তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ| একইসঙ্গে সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে নারদা মামলা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করতে হবে| আর ৭২ ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্ত সম্পূর্ণ করে তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমাও দিতে হবে|
শুক্রবার নারদা স্টিং অপারেশন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার রায় ঘোষণা করা হয়| আদালতের তরফে জানানো হয়, ‘এই ঘটনা রাজ্যের মানুষের আস্থা নাড়িয়ে দিয়েছে| মামলার তদন্তে রাজ্য সরকারের হাতের পুতুলের মতো কাজ করেছে পুলিশ| তাদের ভূমিকা দুর্ভাগ্যজনক| সরকার কীভাবে এদের সমর্থণ করছে, তা ভেবে অবাক হচ্ছি| সিবিআই-কে অবিলম্বে এই ঘটনার তদন্তের নির্দেশ দিচ্ছি|’ আদালত আরও জানিয়েছে, নারদা স্টিং অপারেশনের যে ৭৬টি ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়া হয়েছিল, তার মধ্যে ৪৭টি ফুটেজ খুলতে পেরেছে ফরেন্সিক দল এবং দেখা গিয়েছে সেই ভিডিওগুলি ভুয়ো নয়| যেখানে পরিষ্কার দেখা গিয়েছে, অভিযুক্তরা টাকা গ্রহণ করছেন| এটা গুরুতর অপরাধ|
উল্লেখ্য, নারদা স্টিং অপারেশনের ফুটেজে আইপিএস অফিসার মির্জাকে টাকা নিতে দেখা গিয়েছে| তাঁকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য রাজ্য সরকারকে নির্দেশে কলকাতা হাইকোর্ট| প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই প্রকাশ্যে আসে নারদা স্টিং অপারেশনের ভিডিও| ভিডিও-তে পরিষ্কার দেখা যায়, শাসক দলের বেশ কিছু নেতা-মন্ত্রী টাকা নিচ্ছেন| সেই ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়| শুক্রবার সেই মামলারই রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top