News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব উপভোক্তা দিবসে গ্রাহক ও ক্রেতা সাধারণকে লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী
Image

বিশ্ব উপভোক্তা দিবসে গ্রাহক ও ক্রেতা সাধারণকে লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ মার্চ।। লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণে উৎসাহী হয়ে ওঠার জন্য দেশের গ্রাহক ও ক্রেতা সাধারণকে বিশ্ব উপভোক্তা দিবসে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“বিশ্ব উপভোক্তা দিবসে আমি সম্মান জানাই সেই সমস্ত ক্রেতা সাধারণকে যাঁদের ক্রয় ক্ষমতার ওপর নির্ভর করে রয়েছে দেশের সার্বিক অর্থনীতি।

গ্রাহক ও ক্রেতা সাধারণের অধিকার সুরক্ষায় এবং তাঁদের অভিযোগ নিরসনে বেশ কিছু উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

বিশ্ব উপভোক্তা দিবসে আমি ক্রেতা সাধারণের কাছে আর্জি জানাব লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির আশ্রয় গ্রহণের জন্য। এইভাবেই দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে আন্দোলনে তাঁরা হয়ে উঠতে পারেন আমাদের শরিক।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top