News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটান ফাঁস, ক্ষুব্ধ হোয়াইট হাউস
Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটান ফাঁস, ক্ষুব্ধ হোয়াইট হাউস

ওয়াশিংটন, ১৫ মার্চ (হি.স.) : এবার ফাঁস হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্ন বিষয়ক তথ্য| আর এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছে প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউস| এমনকি তাঁর রাশিয়ার সঙ্গে গোপন সম্পর্কসহ অনেক কিছুই ফাঁস হয়েছে| ইউএস টিভি নেটওয়ার্ক ৱুধবার সকালে ট্রাম্পের আয়কর রিটার্ন ফাঁসের বিষয়টি জানিয়েছে|
খবরে বলা হয়েছে, ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ১৫০ মিলিয়ন ডলার আয়ের বিপরীতে ৩৮ মিলিয়ন ডলার আয়কর জমা করেছিলেন| দুই পাতার এই আয়কর রিটার্ন ফাঁস করেছে ইউএস টিভি নেটওয়ার্ক| এই ঘটনায় হোয়াইট হাউস ক্ষুব্ধ হয়ে বলেছে, আয়কর রিটার্ন প্রকাশ করা অবৈধ| প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের আয়কর রিটার্ন বিবরণী জনসম্মুখে প্রকাশ করা হয়| কিন্তু ট্রাম্প দীর্ঘদিনের প্রথা ভেঙে নির্বাচনের আগে আয়কর রিটার্ন বিবরণী প্রকাশ করেননি| ফলে সেদিক থেকে ট্রাম্পের আয়কর বিবরণী ফাঁসের বিষয়ে দেশের জনগণের ব্যাপক আগ্রহ ও কৌতূহল ছিল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top