News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়া বিধানসভা হাত ছাড়া, শীর্ষ নেতৃত্বে দিকে আঙুল তুললেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব
Image

গোয়া বিধানসভা হাত ছাড়া, শীর্ষ নেতৃত্বে দিকে আঙুল তুললেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব

পানাজি, ১৪ মার্চ (হি.স.) : গোয়া বিধানসভা দখল করতে না পারায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে দিকে আঙুল তুললেন বিদায়ী বিধানসভার বিরোধী নেতা বিশ্বজিত্ পি রানে| এবারের নির্বাচনে ৪০টি বিধানসভা আসনের মধ্যে ১৭টি কংগ্রেসের দখলে| ম্যাজিক ফিগার না হলেও সর্বোচ্চ আসন দখলকারী দল হিসেবে সরকার গড়ার দাবি জানাতে ব্যর্থ হয়েছে দল| কংগ্রেস নেতা তথা দলের দায়িত্বপ্রাপ্ত পর‌্যবেক্ষক দিগ্বিজয় সিং ও পি চিদম্বরমের মতো শীর্ষ নেতাদের বিরুদ্ধে আঙুল তুলেছেন স্থানীয় নেতারা| তাঁদের দাবি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি দলের হাইকমান্ড| তড়িঘড়ি নির্দল বা অন্যদলের সঙ্গে জোট গড়ারও কোনও চেষ্টা করেনি দলীয় নেতৃত্ব| তার ফল ভুগছে দল|
গোয়ায় কংগ্রেসের দায়িত্বে ছিলেন দিগ্বিজয় সিং| বিদায়ী বিধানসভার বিরোধী নেতা বিশ্বজিত্ পি রানে সরাসরি তাঁকেই দায়ী করলেন| তিনি জানান, আমাদের শীর্ষ নেতৃত্ব সঠিক সিদ্ধান্তই নিতে পারেনি| তাঁদের বোকামির জন্যই জনাদেশ পেয়েও সরকার গড়তে পারল না দল| কংগ্রেস সরকার গড়লে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তাঁরই ছিল| গোয়ার পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রতাপ সিং রানের ছেলে বিধায়কদের বৈঠকেও নিজের ক্ষোভ গোপন করেননি| বৈঠক শেষে তিনি আরও বলেন, আমার ওপর বিধায়কদের চাপও কিছু কম ছিল না| নেত্রী সোনিয়া গান্ধীর কারণেই চুপ থাকতে বাধ্য হয়েছি| পাশাপাশি দল ছাড়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন রানে| কংগ্রেস বিধায়ক জেনিফার মনসারেটের আক্ষেপ, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি সরকার গড়তে যতটা তত্পরতা দেখিয়েছেন, আমাদের দল দেখায়নি| গোয়ায় বিজেপির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি| তাঁর হস্তক্ষেপেই বিজেপি মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ডের মতো স্থানীয় দলের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে| কংগ্রেস হাইকমান্ড অবশ্য এখনও স্থানীয় নেতাদের ক্ষোভে আমল দিতে নারাজ| দিগ্বিজয় সিং, মল্লিকার্জুন খাড়েগ, চিদম্বরমের মতো নেতারা বিজেপির দিকে আঙুল তুলে ক্ষান্ত হয়েছেন| পারিক্করের শপথ ঠেকানোর জন্য সুপ্রিমকোর্টে গিয়েও তেমনভাবে সুবিধা করতে পারেনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top