পানাজি, ১৪ মার্চ (হি.স.) : গোয়া বিধানসভা দখল করতে না পারায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে দিকে আঙুল তুললেন বিদায়ী বিধানসভার বিরোধী নেতা বিশ্বজিত্ পি রানে| এবারের নির্বাচনে ৪০টি বিধানসভা আসনের মধ্যে ১৭টি কংগ্রেসের দখলে| ম্যাজিক ফিগার না হলেও সর্বোচ্চ আসন দখলকারী দল হিসেবে সরকার গড়ার দাবি জানাতে ব্যর্থ হয়েছে দল| কংগ্রেস নেতা তথা দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক দিগ্বিজয় সিং ও পি চিদম্বরমের মতো শীর্ষ নেতাদের বিরুদ্ধে আঙুল তুলেছেন স্থানীয় নেতারা| তাঁদের দাবি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি দলের হাইকমান্ড| তড়িঘড়ি নির্দল বা অন্যদলের সঙ্গে জোট গড়ারও কোনও চেষ্টা করেনি দলীয় নেতৃত্ব| তার ফল ভুগছে দল|
গোয়ায় কংগ্রেসের দায়িত্বে ছিলেন দিগ্বিজয় সিং| বিদায়ী বিধানসভার বিরোধী নেতা বিশ্বজিত্ পি রানে সরাসরি তাঁকেই দায়ী করলেন| তিনি জানান, আমাদের শীর্ষ নেতৃত্ব সঠিক সিদ্ধান্তই নিতে পারেনি| তাঁদের বোকামির জন্যই জনাদেশ পেয়েও সরকার গড়তে পারল না দল| কংগ্রেস সরকার গড়লে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তাঁরই ছিল| গোয়ার পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রতাপ সিং রানের ছেলে বিধায়কদের বৈঠকেও নিজের ক্ষোভ গোপন করেননি| বৈঠক শেষে তিনি আরও বলেন, আমার ওপর বিধায়কদের চাপও কিছু কম ছিল না| নেত্রী সোনিয়া গান্ধীর কারণেই চুপ থাকতে বাধ্য হয়েছি| পাশাপাশি দল ছাড়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন রানে| কংগ্রেস বিধায়ক জেনিফার মনসারেটের আক্ষেপ, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি সরকার গড়তে যতটা তত্পরতা দেখিয়েছেন, আমাদের দল দেখায়নি| গোয়ায় বিজেপির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি| তাঁর হস্তক্ষেপেই বিজেপি মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ডের মতো স্থানীয় দলের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে| কংগ্রেস হাইকমান্ড অবশ্য এখনও স্থানীয় নেতাদের ক্ষোভে আমল দিতে নারাজ| দিগ্বিজয় সিং, মল্লিকার্জুন খাড়েগ, চিদম্বরমের মতো নেতারা বিজেপির দিকে আঙুল তুলে ক্ষান্ত হয়েছেন| পারিক্করের শপথ ঠেকানোর জন্য সুপ্রিমকোর্টে গিয়েও তেমনভাবে সুবিধা করতে পারেনি|
গোয়া বিধানসভা হাত ছাড়া, শীর্ষ নেতৃত্বে দিকে আঙুল তুললেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















