News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপি’র সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত দুই সাংবাদিক, জিবিতে ভর্তি
Image

তৃণমূল কংগ্রেস ও বিজেপি’র সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত দুই সাংবাদিক, জিবিতে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ তৃণমূল কংগ্রেস ও বিজেপি’র মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলেন দুই সাংবাদিক৷ সাংবাদিক নিতাই দেবনাথ এবং স্বপন কান্তি দেবনাথকে আহত অবস্থায় জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনার ভিডিও ফুটেজ অন্যান্য সাংবাদিকদের তরফে দেখানে হলেও পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন৷
সোমবার রঙ খেলার সময় এক ব্যাক্তিকে মারধরের অভিযোগ উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ভাই সন্দীপ বর্মনের বিরুদ্ধে৷ আক্রান্ত ব্যাক্তি বিজেপি সমর্থক, তাই তাকে মারধর করা হয়েছে বলে তার অভিযোগ৷ এই ঘটনায় বিজেপি পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে দোষীর শাস্তি দাবি করে৷ তখন তৃণমূল কংগ্রেসও মিছিল করে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করতে আসে৷ পুলিশ [vsw id=”As33Dgn3p88″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]তাদের আটকে দিলেও মুহুর্তের মধ্যে দুই দলের রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়৷ এক সময় পুলিশ লাঠিচার্জ শুরু করেন৷ তখন অন্যান্য সাংবাদিকদের সাথে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিলেন নিতাই দেবনাথ এবং স্বপন কান্তি দেবনাথও৷ হঠাৎ তাদেরকে লাঠি দিয়ে মারতে শুরু করেন পুলিশ কর্মীরা৷ দুই সাংবাদিকের হাতেই ক্যামেরা ছিল৷ পুলিশের মারে দু’জনই রাস্তায় লুটিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে এগিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা৷ সাংবাদিকদের এগিয়ে আসতে দেখে অভিযুক্ত পুলিশ কর্মীরা সেখানে থেকে পালিয়ে যান৷ সেই ঘটনা ক্যামেরা বন্দি করে পশ্চিম জেলা পুলিশ সুপারকেও দেখানো হয়৷
এদিন সাংবাদিকদের উপর কেন পুলিশ হামলা করেছে তার সুনির্দিষ্ট কোন উত্তর দেননি পুলিশ সুপার৷ এমনকি পুলিশ কর্মীর হাতে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা সত্যি বলেও তিনি মানতে চাননি৷ ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত অন্যান্য সাংবাদিকদের চাপের মুখে তিনি ঘটনার তদন্ত করবেন বলে আশ্বাস দেন৷
কিন্তু, পুলিশ কর্মীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কতটা তদন্ত হবে তা অতীত অভিজ্ঞতায় অনেকটাই সন্দেহ রয়েছে৷ ২০০৮ সালে এমবিবি কলেজ চত্বরে এবং পোস্ট অফিস চৌমুহনীতে পুলিশের হাতে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে৷ কিন্তু সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ব্যবস্থাই নেয়নি আরক্ষা প্রশাসন৷ উপরন্তু, তদানিন্তন কলেজটিলা ফাঁড়ির ওসি জাহাঙ্গির হুসেনকে নামকাওয়াস্তে তদন্তের নামে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছিল৷ পরবর্তীতে তাকে বোধজং নগর থানায় ওসি পদে পোস্টিং দেওয়া হয় এবং তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে দেওয়া হয়৷ তাই, আবারও ধারণা করা হচ্ছে, আজকের ঘটনাতেও পুলিশের তদন্তের নামে ভড়ং ফুটে উঠবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top