News Flash

  • Home
  • Uncategorized
  • সামান্য বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্য্যয়, নিষ্প্রদীপ বিশালগড়
Image

সামান্য বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্য্যয়, নিষ্প্রদীপ বিশালগড়

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মার্চ৷৷ সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ নাজেহাল অবস্থায় পরীক্ষার্থীরা৷ সংবাদে প্রকাশ, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ হালকা বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে বিশালগড় সহ আশেপাশের এলাকায়৷ তাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীষণ সমস্যায় পড়তে হয়েছে বলে জানান অভিভাবকরা৷ অভিভাবকদের অভিযোগ গত দুই-তিন বছর ধরে বিশালগড়ে হালকা বৃষ্টি ও বাসাত হলেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে বারবার যোগাযোগ করা হলেও সহজে পরিত্রান পাওয়া যায় না বলে অভিযোগ৷ উচ্চম্যাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার মরশুমে বিদ্যুৎ বিভ্রাটের ফলে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা৷ যদিও বিদ্যুৎমন্ত্রী মানিক দে বিভিন্ন সরকারী ও বেসরকারী অনুষ্ঠানে বলে থাকেন যে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে৷ কিন্তু, অবাক করার বিষয় হল সামান্য বাতাস  ও বৃষ্টিতেই বিশালগড়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত হয়ে পড়ে৷ এদিন ছিল মাধ্যমিকের গণিত বিষয়ের পরীক্ষা৷ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে দিতে হয় বলে জানা যায়৷ বিদ্যুৎ নিগমের উদাসীনতার জন্যই বিশালগড়ে পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ অভিভাবকদের৷ বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে নিগমের বিশালগড় অফিসে জানাতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা এলাকাবাসীর৷ একদিকে ঝিরঝির বৃষ্টি অন্যদিকে বিদ্যুৎ নেই, সব মিলিয়ে বিশালগড়ের জনজীবন বিপর্যস্ত৷ এদিকে নিগমের অফিস সূত্রে জানা গিয়েছে, মেইন লাইনে সমস্যার কারণে চড়িলামে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়৷ পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নিগমের কর্মীরা কাজ করছেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top