News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলে আঞ্চলিকতাবাদের অবসানের ইঙ্গিত, জাতীয়তাবাদের সগৌরব উত্থান, অপ্রতিহত বিজেপি, দুই দেবভূমিতে বাজিমাৎ, পাঞ্জাবে মুখ রক্ষা কংগ্রেসের, গোয়া ও মণিপুরে ত্রিশঙ্কু
Image

পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলে আঞ্চলিকতাবাদের অবসানের ইঙ্গিত, জাতীয়তাবাদের সগৌরব উত্থান, অপ্রতিহত বিজেপি, দুই দেবভূমিতে বাজিমাৎ, পাঞ্জাবে মুখ রক্ষা কংগ্রেসের, গোয়া ও মণিপুরে ত্রিশঙ্কু

নয়াদিল্লি, ১১ মার্চ৷৷ পাঁচ রাজ্যে নির্বাচনী ফলাফলে আঞ্চলিকতাবাদের অবসানেরই ইঙ্গিত মিলল৷ সেই সাথে জাতীয়তাবাদের

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফলে দলীয় কর্মী সমর্থকদের বিজয়োল্লাস আগরতলায়৷ নিজস্ব ছবি৷

সগৌরব উত্থান শুরু হয়ে গেল৷ পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই বিজেপি আঞ্চলিক এবং জাতীয় দলকে জোর ধাক্কা দিতে পেরেছে৷ দেবভূমি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে জাতীয় দল কংগ্রেস বিজেপির কাছে চূড়ান্তভাবে পরাস্ত হয়েছে৷ সেই সাথে উত্তরপ্রদেশে আঞ্চলিক শক্তির কোমড় ভেঙ্গে দিয়েছে গেরুয়া শিবির৷ ১৫ বছর ধরে হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে পালা করে শাসন করেছে সমাজবাদী পার্টি ও বহু সমাজবাদী পার্টি৷ কিন্তু এবার বিজেপি এই দুই আঞ্চলিক দলকে পর্দার আড়ালে ঠেলে দিয়েছে৷ নিঃসন্দেহে এর অনেকটা কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দিচ্ছে বিজেপি৷ স্বাভাবিকভাবে পাঁচ রাজ্যের নির্বাচনে সারা দেশেই অপ্রতিহত হয়ে উঠেছে গেরুয়া শিবির৷ পাঞ্জাবে পালা বদল করে শতবর্ষ প্রাচীন জাতীয় দল কংগ্রেস মুখ রক্ষা করতে পেরেছে৷ কিন্তু, গোয়া এবং মণিপুরে ত্রিশঙ্কু ফলাফল কংগ্রেসকে চিন্তায় রেখেছে৷ কারণ, বিজেপি সর্বভারতীয় সভাপতি দৃঢ়তার সাথে দাবি [vsw id=”pV85u7S1bRc” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]করেছেন চারটি রাজ্যেই দল সরকার গঠন করবে৷ সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে জোট বেঁধে গোয়া এবং মণিপুরের গদিতে বসতে চলেছে বিজেপি৷ কংগ্রেস এই ফলাফল সাদরে মেনে নিয়েছে৷ সমাজবাদী পার্টির মুখ অখিলেশ যাদবও উত্তরপ্রদেশে জনাদেশ মাথা পেতে নিয়েছেন৷ শুধু বহুজন সমাজপার্টির সুপ্রিমো মায়াবতী ভোট যন্ত্রে কারচুপির অভিযোগ এনেছেন৷
বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল পাঞ্জাব বাদে বাকি চার রাজ্য বিজেপির দখলে যাবে৷ এরই সাথে ইঙ্গিত দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশে মায়াবতী নির্ণায়ক ভূমিকা নিতে পারেন৷ কারণ, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে কোন রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিল না৷ ফলে, আগে ভাগেই মায়াবতীকে টোপ দিয়ে রেখেছিলেন যাদবকুলের যুবরাজ অখিলেশ যাদব৷ কিন্তু শনিবার ভোট গণনা শুরু হতেই একে একে ছবি পরিষ্কার হতে শুরু করে উত্তরপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে গেরুয়া শিবির৷ মোদি ঝড় এতটাই প্রবল ছিল যে উত্তরপ্রদেশে ৪০৩ আসনের মধ্যে বিজেপি একাই দখল করে নেয় ৩১২টি আসন৷ লজ্জাজনক ফলাফল হয় জাতীয় দল কংগ্রেসের৷ পাশাপাশি দেশে শক্তিশালী আঞ্চলিক দল হিসেবে পরিচিত সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টিও ভীষণ ধাক্কা খায়৷ সমাজবাদীর ঝুলিতে ৪৭টি এবং বহুজন সমাজ পার্টির দখলে ১৯টি আসন যায়৷ এই ফলাফল স্মরণাতীত কালের মধ্যে বিজেপির অন্যতম বড় জয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ হিন্দি বলয়ের আরেক রাজ্য উত্তরাখন্ডে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে৷ ৭০ আসন বিশিষ্ট উত্তরাখন্ড বিধানসভায় বিজেপির ঝুলিতে গেছে ৫৭টি আসন৷ গত নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল৷ একটি আসনের ব্যবধানে কংগ্রেস সরকার গঠন করেছিল৷ কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত পরাজিত হয়েছেন৷ এরই সাথে দলেরও ভরাডুবি হয়েছে৷ জাতীয় দল কংগ্রেস উত্তরাখন্ডে মাত্র ১১টি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে৷
দুই দেবভূমি যেখানে বিজেপির দখলে, সেখানে পাঞ্জাব কংগ্রেসের মুখ রক্ষা করেছে৷ শিরোমণি আকালি দল-বিজেপি জোট পাঞ্জাবে ধুলিসাৎ হয়ে গেছে৷ কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে৷ ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভায় একা কংগ্রেস দখল করেছে ৭৭টি আসন৷ কিন্তু অবাক করার বিষয় হল, বুথ ফেরত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পাটিকে পাঞ্জাবে অনেকটাই এগিয়ে রাখা হয়েছিল৷ কিন্তু ফলাফলে দেখা গেল মাত্র ২০টি আসন দখল করতে পেরেছে কেজরিওয়ালের দল৷ অবশ্য নতুন দল হিসেবে দিল্লি ছেড়ে পাঞ্জাবে খাতা খুলতে পেরে মুখ রক্ষা হয়েছে কেজরিওয়ালের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল৷
হিন্দি বলয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নজর পূর্বোত্তরের দিকেও রয়েছে৷ ফলে, মণিপুরেও বিজেপি সরকার গঠন করবে বলে সম্ভাবনা দেখা দিয়েছে৷ মণিপুরে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপির৷ আসনের নিরিখে কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে রয়েছে৷ ৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় কংগ্রেস ২৮টি আসন দখল করেছে৷ অন্যদিকে, বিজেপির ঝুলিতে গেছে ২১টি আসন৷ সরকার গঠন করতে নূ্যনতম ৩১টি আসনের প্রয়োজন৷ স্বাভাবিকভাবেই জোট গঠন ছাড়া সরকার গঠন করা মণিপুরে কোনমতেই সম্ভব হচ্ছে না৷ বিজেপি সর্বভারতীয় সভাপতির দাবি অনুযায়ী, মণিপুরে নাগা পিপলস ফ্রন্ট এবং ন্যাশনাল পিপলস পার্টিকে এক ছাদের তলায় নিয়ে আসার জোর চেষ্টা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে৷ মণিপুরে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস জোট বাঁধবে বলে ইঙ্গিত মিলেছে৷ তাতে, তৃণমূলের একটি আসন সহ জোটের আসন সংখ্যা হবে ২৯৷ তাতে নাগা পিপলস ফ্রন্ট কিংবা ন্যাশনাল পিপলস পার্টির মধ্যে কোন একটিকে জোট শরিক করতে পারলেই কংগ্রেস অনায়াসে মণিপুরে আবারও সরকার প্রতিষ্ঠা করতে পারবে৷ কারণ, এই দুই দলের দখলে চারটি করে আসন রয়েছে৷ নতুবা, লোক জনশক্তি পার্টি এবং নির্দলকে সাথে নিয়ে কংগ্রেস-তৃণমূল জোট সরকার গঠনের প্রয়াস নেবে৷ অবশ্য, বিজেপিও মণিপুরে সরকার গঠন করার জন্য কোন ধরনের খামতি রাখবে না বলেই মনে হচ্ছে৷ কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী দলগুলিকে শরিক দল হিসেবে কাছে পেতে মরিয়া চেষ্টা করবে বিজেপি, এমনটাই ইঙ্গিত মিলেছে৷
এদিকে, গত নির্বাচনে গোয়া গেরুয়া শিবিরের দখলে ছিল৷ কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারশেকর পরাজিত হয়েছেন৷ তবে, তাতে বিজেপির ফলাফলে খুব একটা প্রভাব পড়েনি৷ গোয়াতে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপির৷ ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছে ১৭টি আসনে এবং বিজেপির দখলে গেছে ১৩টি আসন৷ গোয়াতেও ফলাফল ত্রিশঙ্কু৷ ফলে, জোট বাঁধা ছাড়া এই রাজ্যেও সরকার গঠন বিজেপি এবং কংগ্রেসের পক্ষে সম্ভব হচ্ছে না৷ এনসিপি একটি আসন পেয়েছে৷ কিন্তু তাতেও ম্যাজিক ফিগার ২১ কংগ্রেস জোটের হচ্ছে না৷ ফলে, মহারাষ্ট্রবাদী গোমন্তক, গোয়া ফরোয়ার্ড পার্টি এবং নির্দল প্রার্থীর সমর্থনের প্রয়োজন রয়েছে বিজেপি-কংগ্রেস উভয়েরই৷এই তিন দল তিনটি করে আসন দখল করেছে৷
সব মিলিয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ড দুই দেবভূমিতে বিজেপি সরকার গঠন নিশ্চিত হয়ে যাওয়ার পর এখন মণিপুর এবং গোয়াতে কোন দলের সরকার গড়বে তা এখন সময়ের অপেক্ষা৷ তবে, পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলে স্পষ্ট বিজেপি অপ্রতিহত৷

ফলাফল জানতে নীচে লিঙ্কে ক্লিক করুন –

http://eciresults.nic.in/PartyWiseResult.htm?st=
সৌজন্যে ঃ নির্বাচন কমিশন

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top