News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ রাজ্যের ভোটে পদ্ম শিবির উচ্ছসিত, হতাশাগ্রস্ত সপা, বসপা, আপ ও কংগ্রেস
Image

পাঁচ রাজ্যের ভোটে পদ্ম শিবির উচ্ছসিত, হতাশাগ্রস্ত সপা, বসপা, আপ ও কংগ্রেস

নয়াদিল্লি, ১১ মার্চ৷৷ পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফলে উচ্ছসিত বিজেপি শিবির৷ অন্যদিকে, হতাশাগ্রস্ত কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং আম আদমি পার্টি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পাঁচ রাজ্যের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন৷ অমিত শাহ-এর দাবি বিজেপি ঐহিাসিক ফলাফল করেছে৷ নির্বাচনি ফলাফলে জাতিবাদ, পরিবাততন্ত্র এবং তোষণের রাজনীতির পরিসমাপ্তি হয়েছে৷ এদিকে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির ভরাডুবিতে ক্ষুব্ধ হয়ে সমাজবাদী পার্টি নেতা শিবপাল যাদব বলেন, অহংকারীদের পরাজয় হয়েছে৷ এদিকে, মায়াবতী ভোট যন্ত্রে কারচুপির অভিযোগ এনেছেন৷ তবে কংগ্রেস জনাদেশ মেনে নিয়েছে৷ সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, মানুষের হয়তো আমার এক্সপ্রেসওয়ে পছন্দ হয়নি৷ তাই বুলেট ট্রেনের পক্ষে ভোট দিয়েছেন৷ কিন্তু, কোন ভাবেই কংগ্রেসের সঙ্গ ছাড়বেন না দৃঢ়তার সাথে তাও তিনি জানিয়েছেন৷
উত্তরপ্রদেশে ঐতিহাসিক ফল বিজেপির৷ এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পার করল গেরুয়া শিবির৷ ধুয়ে মুছে সাফ বিরোধীরা৷ মুখ থুবড়ে পড়ল রাহুল-অখিলেশ জোট৷ প্রায় সব বুথ ফেরত সমীক্ষাকে ভুল করেই উত্তরপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি৷ ফলাফলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ এই জয়কে উত্তরপ্রদেশের মানুষের জয় বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানালেন, উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ৷ বিজেপির ঐতিহাসিক জয়৷ সুশাসন ও উন্নয়নের জয়৷ কাশীর মানুষকে অভিনন্দন৷ অভিনন্দন কাশীর সাংসদ হিসেবে৷ মোদি টুইটে আরো লিখলেন, উত্তরাখন্ডের জয় তাৎপর্যপূর্ণ৷ বিজেপি সব শক্তি নিয়ে মানুষের সেবা করবে৷ দেবভূমির বাসিন্দাদের এই আশ্বাস দিচ্ছি৷
উত্তরপ্রদেশের নির্বাচনে শোচনীয় বিপর্যয় দলের বিপক্ষে একটা বড় আঘাত বলে মেনে নিল কংগ্রেস৷ এবার সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে ভোটের লড়াইতে নেমেছিল কংগ্রেস৷ কংগ্রেস মোদি ঝড়ের মুখে দেশের সবচেয়ে বড় রাজ্যে কার্যত ধুলিসাৎ হয়ে গিয়েছে দেশের সবচেয়ে প্রাচীন দল৷ গোবলয়ের এই রাজ্যে একটা সময় একচ্ছত্র আধিপত্য ছিল কংগ্রেসের৷ গাঁন্ধী পরিবারের সদস্যরা এই রাজ্য থেকেই লোকসভা ভোটে লড়াই করেন৷ এমন একটি রাজ্যে অখিলেশ যাদবের পার্টির হাতধরেও যেভাবে গড়াগড়ি খেতে হ য়েছে তাতে দলের সহ সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বের ব্যর্থতার অভিযোগও উঠেছে৷ যদিও কংগ্রেস রাহুলের পাশেই দাঁড়িয়েছে৷ এত স্বল্প সময়ের মধ্যে এভাবে বিচার করা যায় না বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন৷
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, উত্তরপ্রদেশে বিপর্যয় একটা বড় ধাক্কা সামগ্রিকভাবে দলের মৌলিক পুনর্গঠন করতে হবে৷ খোলনলচে বদলাতে হবে৷ দলের কৌশলের ক্ষেত্রে কঠোর ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে৷
দলের অপর নেতা সাকিল আহমেদ এই হারের কারণ হিসেবে জনগণের মুডের কথা উল্লেখ করেছেন৷ একই সঙ্গে তিনি বলেন, দলের এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে৷ একই সঙ্গে তিনি আরো বলেন, পাঞ্জাবে কংগ্রেসের সাফল্যকে খাটো করে দেখা যায় না৷ এছাড়াও বিজেপি শাসিত গোয়াতেও কংগ্রেস সরকার গড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি৷
এদিকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী৷ অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদিকেও৷ তবে, এর চেয়ে আর বেশি কোনো শব্দ কিন্তু উচ্চারণ করেননি তিনি৷ জনাদেশ যে তাঁদের পক্ষে নেই, তা বুঝতে পেরেই কি চুপ করে গেলেন কংগ্রেসের সহ সভাপতি৷ এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে৷
গেরুয়া ঝড়ে উত্তরপ্রদেশে উড়ে গিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট৷ উত্তরাখন্ডেও ধরাশায়ী কংগ্রেস৷ পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও৷ গো বলয়ে শোচনীয় পরাজয় হলেও পাঞ্জাবে উড়ছে কংগ্রেসের বিজয় নিশান৷ ওই জয়ের জন্য ক্যাপ্ঢেন অমরিন্দর সিংকে শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদি৷ পাশাপাশি কংগ্রেসের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকেও জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী৷ পাশাপাশি, তাঁদের লড়াই কখনো শেষ হবে না বলেও কর্মী, সমর্থকদের বার্তা দিয়েছেন রাহুল গান্ধী৷
অন্যদিকে, আম আদমি পার্টির থেকে মুখ ফিরিয়েছে পাঞ্জাব ও গোয়া৷ তবে ভোট সমীক্ষায় বলেছিল পাল্লা ভারী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির৷ আদতে দুনম্বরেই থাকল আপ৷ ক্ষমতায় না আসলেও দিল্লির বাইরে এই প্রথম দুর্দান্ত ফল করেছে আম আদমি পার্টি৷ পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ২২টি আসনে জয়ী হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, জনগণের রায় আমরা মেনে নিয়েছি৷ কর্মী সমর্থকরা কঠোর পরিশ্রম করেছেন৷ আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে৷ পাঞ্জাব ও গোয়ায় জোরদার প্রচার চালিয়েছিল আম আদমি পার্টি৷ কেজরিওয়াল নিজেই পাঞ্জাবে ৯৫টি র্যালি করেছিলেন৷ অথচ আপ থেকে মুখ ফিরিয়েছে পাঞ্জাব ও গোয়া৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top