News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের নির্বাচনী ফলাফলে একঝলকে নেতানেত্রীদের মতামত
Image

উত্তরপ্রদেশের নির্বাচনী ফলাফলে একঝলকে নেতানেত্রীদের মতামত

লখনউ, ১১ মার্চ(হি.স.) : উত্তরপ্রদেশে মোদী ঝড়ে উড়ে গেছে শাসক দল সমাজবাদী পার্টি, বহুজন সমাজপার্টি, কংগ্রেস সকলেই। উত্তরপ্রদেশের ইতিমধ্যেই বিজেপি ৩০৬ টি আসনে জয় লাভ করেছে এগিয়ে আছে ১৫টি আসনে । সপা-কং জোট ও বসপার এই বেহাল দশা বুথ ফেরত সমীক্ষাতেও ধরা পড়েনি। বিজেপির জয়ের পূর্বাভাস দিলেও এই বিপুল গোরুয়া ঝড়ের ইঙ্গিত দিতে পারেনি সমীক্ষাগুলি।৩০০টিরও বেশি আসনে এগিয়ে থেকে একক সংগরিষ্ঠতা পাওয়ার দিকেই বিজেপি। অন্যদিকে বিজেপিকে ঠেকাতে ক্ষমতায় থাকা সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নিজেদেরই ভরাডুবি ডেকে এনেছে । দলিত, সংখ্যালঘু সব ভোটই পড়েছে বিজেপির পদ্ম চিহ্নেই।

নির্বাচনী ফলাফলে একঝলকে নেতানেত্রীদের মতামত

রাজবর্ধন সিং রাঠোর (বিজেপি)- কংগ্রেসের হাত পাপের চোটে কালো হয়ে গিয়েছে। এই হাত জনতা আর কখনও গ্রহণ করবে না।
রাজীব শুক্ল (কংগ্রেস)- জনতার রায় মাথা পেতে নিচ্ছি। তবে উন্নয়নের পথ বন্ধ হয়ে গেল। ভোটব্যাঙ্কের রাজনীতিরই জয় হল।
পঙ্কজ সিং (বিজেপি) -সমাজবাদী পার্টি রাজ্যে সমস্যার পাহাড় খাঁড়া করে রেখেছিল। মানুষের রায় তারই প্রতিবাদ।
আর সুরজওয়ালা (কংগ্রেস)- কংগ্রেস-সমাজবাদী পার্টি উন্নয়নের জন্য জোট বেঁধেছিল। মানুষ তা গ্রহণ করেনি। জয়ের অহঙ্কার নয়, হার নতুন শিক্ষা দেয়।
স্মৃতি ইরানি (বিজেপি)- এই জয় মোদীজির নেতৃত্ব ও অমিত শাহের কঠোর পরিশ্রমের জয়। সমস্ত জাতি, ধর্ম,বর্ণের বিভেদ ভেঙে দিয়েছে এই নির্বাচন।
শিবপাল যাদব এই হার সমাজবাদী পার্টির হার নয়, এর হার অহঙ্কারের হার।
কেশব প্রসাদ মৌর্য (বিজেপি) -এই এত বড় জয় নরেন্দ্র মোদীর কারণেই এসেছে। উনি বলেছিলেন ২০১৯ সালে বিজেপি লোকসভা নির্বাচনেও বড় জয় পাবে।
যোগী আদিত্যনাথ (বিজেপি) -সমাজবাদী পার্টি-কংগ্রেসকে মানুষ আয়না দেখিয়ে দিয়েছে। মানুষ বিনা ভেদাভেদের উন্নয়ন চায়। আর সেই জন্যই বিজেপির পক্ষে রায় দিয়েছে। এই ভোট বিকাশের জন্য। দলের নেতা কর্মীদের কঠোর পরিশ্রমের ফল মিলেছে।
মায়াবতী (বিএসপি)- ইভিএমে কারচুপি করা হয়েছে। ইভিএমে অন্য দলের বোতাম টিপলেও সব ভোটেই গিয়েছে বিজেপির ঝুলিতে। গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি। বিজেপির এই জয় গণতন্ত্রের পক্ষে অশুভ সঙ্কেত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top