News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের দলের সাফল্য মোদীর কৃতিত্ব, দাবি পিজেপি নেতাদের
Image

উত্তরপ্রদেশের দলের সাফল্য মোদীর কৃতিত্ব, দাবি পিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা| ইতিমধ্যে ৩০০টি আসনে জয়ী হয়ে এগিয়ে আছে আরও ২১টিতে | বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদী রাজ্যে ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন| যার ফলে দেশের সবচেয়ে বড় রাজ্যে এই বিপুল সাফল্যের জন্য বিজেপি নেতারা সমস্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিয়েছেন| রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী দলের সংসদীয় বোর্ডের বৈঠকে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা|
উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি কেশব প্রসাদ মৌর‌্য বলেছেন, এটা মোদী-ঝড়| ২০১৪-র লোকসভা নির্বাচনে শুরু হওয়া এই ঝড় ২০১৭-তেও অব্যাহত রয়েছে এবং ২০১৯-র লোকসভা নির্বাচনের পরও তা চলবে|
বিজেপির সাধারণ সম্পদক কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, এই বিপুল জয়ের পুরো কৃতিত্বই মোদী ও তাঁর সরকারের দরিদ্র-মুখী নীতি ও অমিত শাহর কৌশলের | উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মানুষই বিজেপির পক্ষে ভোটে লড়াই করেছেন| বিজেপির ওপর মানুষের আস্থার প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে|
বিজেপির অপর এক সাধারণ সম্পাদক ও পি মাথুর উত্তরপ্রদেশে দলের দায়িত্বে ছিলেন| তাঁর কথায়, উত্তরপ্রদেশ মোদী-ময় হয়ে উঠেছে| সারা দেশেও সেই একই প্রবণতা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top