নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা| ইতিমধ্যে ৩০০টি আসনে জয়ী হয়ে এগিয়ে আছে আরও ২১টিতে | বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদী রাজ্যে ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন| যার ফলে দেশের সবচেয়ে বড় রাজ্যে এই বিপুল সাফল্যের জন্য বিজেপি নেতারা সমস্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিয়েছেন| রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী দলের সংসদীয় বোর্ডের বৈঠকে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা|
উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি কেশব প্রসাদ মৌর্য বলেছেন, এটা মোদী-ঝড়| ২০১৪-র লোকসভা নির্বাচনে শুরু হওয়া এই ঝড় ২০১৭-তেও অব্যাহত রয়েছে এবং ২০১৯-র লোকসভা নির্বাচনের পরও তা চলবে|
বিজেপির সাধারণ সম্পদক কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, এই বিপুল জয়ের পুরো কৃতিত্বই মোদী ও তাঁর সরকারের দরিদ্র-মুখী নীতি ও অমিত শাহর কৌশলের | উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মানুষই বিজেপির পক্ষে ভোটে লড়াই করেছেন| বিজেপির ওপর মানুষের আস্থার প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে|
বিজেপির অপর এক সাধারণ সম্পাদক ও পি মাথুর উত্তরপ্রদেশে দলের দায়িত্বে ছিলেন| তাঁর কথায়, উত্তরপ্রদেশ মোদী-ময় হয়ে উঠেছে| সারা দেশেও সেই একই প্রবণতা|
উত্তরপ্রদেশের দলের সাফল্য মোদীর কৃতিত্ব, দাবি পিজেপি নেতাদের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















