নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : নির্বাচন শেষ হতেই ৱুথ ফেরত সমীক্ষা মনে বিপুল আশা জাগিয়েছিল আম আদমি পার্টির নেতা-কর্মীদের মনে| সেই মতো শনিবার সকাল থেকেই দিল্লির দলীয় দফতর আর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির সামনে শুরু হয়ে গেছিল উদযাপন| সাদা, সৱুজ, গেরুয়া বেলুন, দলের পোস্টার, পতাকায় ছেয়ে যায় এলাকা| সঙ্গে এ আর রহমানের সুরে জয় হো| কারণ ভোট পরবর্তী সমীক্ষা বলেছিল, পাঞ্জাব হয় কংগ্রেস, নয়তো আপএর হাতে যাবে| গোয়াতেও ভাল জায়গায় থাকবে আপ| কিন্তু বেলা গড়াতেই চুপসে গেল বেলুন| গোয়াতে এগনোর দৌড়ে খাতাই খুলল না আপ| আর পাঞ্জাবে দ্বিতীয় স্থানে| ১১৭টি আসনের পাঞ্জাব বিধানসভায় ২২টি আসনে জয়ী হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল অরবিন্দ কেজরিওয়ালের দল| দিল্লির প্রাক্তন মন্ত্রী সোমনাথ ভারতী বললেন, রাজনীতিতে আমরা নতুন| আমরা সংখ্যাতত্ত্ব খুব বেশি ৱুঝি না| আমরা কঠোর পরিশ্রমে বিশ্বাসী| মানুষের জন্য পরিশ্রম করতে চাই| এই হার থেকে আগামী দিনে শিক্ষা নেওয়ার ঘোষণা করলেন তিনি|
গণনা পর্ব কিছুটা এগোতেই থমকে গেল আপের উল্লাস
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















