News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলা, মৃতু্য ১১ জন জওয়ানের
Image

ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলা, মৃতু্য ১১ জন জওয়ানের

রায়পুর, ১১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধু্যষিত সুকমা জেলায় মাওবাদী হামলায় শহীদ হলেন ১১ জন জওয়ান| এই ঘটনায় জখম হয়েছেন আরও ৫ জন জওয়ান| আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুকমা জেলার ভেজ্জি থানা এলাকায় ঘন জঙ্গলে| সিআরপিএফ জওযানদের ওপর মাওবাদীরা অতর্কিতে হামলা চালালে ১১ জন জওয়ানের মৃতু্য হয়| আহত হয়েছেন আরও ৫ জন জওয়ান|
সকাল তখন ৯.১৫ মিনিট হবে, ভেজ্জি থেকে কুট্টাচেরু যাওয়ার পথে সিআরপিএফ-এর একটি টহলদারি দলের ওপর আড়াল থেকে গুলিবৃষ্টি করে মাওবাদীরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় সিআরপিএফ-ও| হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যায় অতিরিক্ত বাহিনী| মৃত ও আহত জওযানদের উদ্ধার করা হয়েছে| সিআরপিএফ সূত্রের খবর, মৃত জওয়ানদের ১০টি আগ্নেয়াস্ত্র ও ওয়্যারলেস রেডিও সেট লুঠি করে নিয়ে গিয়েছে মাওবাদীরা|
মৃত সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং| ঘটনায় দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘এই ঘটনায় যে বা যারা জড়িত তাদরে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top