News Flash

  • Home
  • Uncategorized
  • আরবিআই-এর ক্লিন নোট পলিসি, নতুন নোটে রং লাগলেই ফেরত

আরবিআই-এর ক্লিন নোট পলিসি, নতুন নোটে রং লাগলেই ফেরত

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : ক্লিন নোট পলিসি শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক| সেই অনুযায়ী, ৫০০ এবং ২০০০-এর নতুন নোটে যদি কোনওভাবে রঙের আঁচড় লাগে, তাহলে কোনও ব্যাঙ্ক আর সেগুলি জমা নেবে না | একমাত্র রিজার্ভ ব্যাংকে গিয়েই আপনাকে সেই নোট জমা দিতে হবে|

নোট বাতিলের আগে পর‌্যন্ত যদি কখনও নোটে রং লাগত বা কালি কিম্বা সই করা থাকত সেখানে, তাহলে সেগুলি ব্যাঙ্কে জমা করায় কোনও বাধা ছিল না | কিন্তু, এবারে সেই নিয়ম বন্ধ হচ্ছে| আরবিআই-এর ক্লিন নোট পলিসি অনুযায়ী, ৫০০ এবং ২০০০-এর নতুন নোটে কোনওরকম দাগ লাগলেই, তা বাতিল করে দেওয়া হবে| কোনও ব্যাঙ্কেই জমা করা যাবে না ওই নোট | তাই এবার সাবধান, কোনওক্রমে যদি নোটে রং বা কালি লাগিয়ে ফেলেন, তাহলেই বিপদ | ব্যাঙ্ক কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে| আর সেই নোটে জমা দিতে আপনাকে আরবিআই পর‌্যন্ত যেতে হবে | ১৯৯৯ সালে রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া ক্লিন নোট প্রকল্প অনুযায়ীই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top