News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম সাতজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম সাতজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বিশালগড়, ৮ মার্চ৷৷ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ জানা গেছে, পেশায় শিক্ষক লেইক

বিশালগড়ে মারুতি ভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়৷ ছবি নিজস্ব৷

চৌমুহনীর বাসিন্দা বাপি দেববর্মা(৩০) মঙ্গলবার রাতে জিরানিয়ায় শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়েছিলেন৷ রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ জিরানিয়া থানাধীন বাঁশকোবরা এলাকায় তার বাইকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে জিরানিয়া থানায় খবর দেন৷ পুলিশ ও দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে প্রথমে জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বুধবার সকাল সাতটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷
এদিকে, ফের রক্তে লাল হল বিশালগড়-বক্সনগর সড়ক৷ বিশালগড় থানার অধীনে আমতলায় মারুতি ভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত হল সাতজন৷ খবরে জানা যায়, ভেলুয়ারচড় থেকে আসা টিআর০১-একে-০৭৭৩ মারুতি ভ্যানটি বিশালগড়ের দিকে যাচ্ছিল৷ বিশালগড় দিক থেকে আসা টিআর০৭-২১৩৯ অটো রিক্সাটি চেলিখলা আসছিল৷ সন্ধ্যা পাঁচটায় আমতলায় মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ অটো রিক্সাটি পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায়৷ দমকল বাহিনী এসে ৬ জন যাত্রীকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পৌঁছানো হয়৷ দুজন যাত্রীর অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানা যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, মারুতি ভ্যানটি খুব দ্রুত গতিতে আসছিল বলেই এই দুর্ঘটনার কারণ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top