News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাকাউন্টে নূ্যনতম ব্যালেন্স ও লেনদেনে গন্ডি বেঁধে দেওয়ায় এসবিআইয়ের ভূমিকায় বিষোদ্গার অর্থমন্ত্রীর
Image

অ্যাকাউন্টে নূ্যনতম ব্যালেন্স ও লেনদেনে গন্ডি বেঁধে দেওয়ায় এসবিআইয়ের ভূমিকায় বিষোদ্গার অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূ্যনতম ব্যালেন্স রাখা এবং প্রতিমাসে লেনদেনে গন্ডি বেঁধে দেওয়ায় এসবিআই’র ভূমিকায় বিষোদগার করেছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এতদিন গ্রাহকরা পরোক্ষ কষ্ট পেতেন৷ এখন প্রত্যক্ষ কষ্ট পাচ্ছেন৷ তিনি ক্ষোভের সুরে বলেন, আমার জমানো অর্থ তুলতে দেওয়া হবে না, এমনকি নূ্যনতম ব্যালেন্স রাখতে হবে, এর মাধ্যমে গ্রাহকদের উপর জুলুম করা হচ্ছে৷ তিনি অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে বলেন, ব্যাঙ্ক গুলি ব্যবসা করলে ভালই ছিল৷ কিন্তু এখন তারা কি করছে তা বোঝা যাচ্ছে না৷
উল্লেখ্য, কয়েকদিন আগে এক নির্দেশিকা জারি করে এসবিআই জানিয়েছে, আগামী ১ লা এপ্রিল থেকে মাসে প্রতিটি একাউন্টে নূ্যনতম টাকা থাকা বাধ্যতামূলক৷ সোমবার এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রতিটি মেট্রো শহরে সেভিংস একাউন্টে নূ্যনতম ৫ হাজার টাকা, অন্যান্য শহর এলাকায় ৩ হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় ২ হাজার টাকা নূ্যনতম রাখতে হবে৷ এরই সাথে প্রতি মাসে তিনটির বেশি লেনদেনের ক্ষেত্রে চার্জ লাগবে বলে জানিয়েছে এসবিআই৷
৫ বছর আগে সেভিংস একাউন্টে নূ্যনতম টাকা রাখার পদ্ধতি ছিল৷ ফের এই পদ্ধতি চালু হওয়ায় আগামী ১লা এপ্রিলের পর থেকে সারা দেশেই গ্রাহকরা হয়রানির মুখে পড়বে বলে ইতিমধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে৷ তার ওপর প্রতিমাসে লেনদেনের গন্ডি বেঁধে দেওয়ায় গ্রাহক অসন্তুষ্টি চরম আকার ধারণ করেছে৷ তাই কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে৷ এদিন, অর্থমন্ত্রী ভানুলাল সাহা এসবিআই’র এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top