মুম্বই, ৭ মার্চ (হি.স.) : মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখা সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি সাইবাবাসহ ছ’জন| মঙ্গলবার তাঁদের যাবজ্জীবন সাজা দিলেন গড়চিরোলি মুখ্য জেলা এবং দায়রা আদালতের বিচারক এসএস শিন্ডে| এর আগে অভিযুক্তদের বেআইনি কার্যকলাপ নিরোধক আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেন তিনি| সাইবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার দাবি জানান সরকারি আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রশান্ত সত্যনাথন| তাঁর যুক্তি, বিকলাঙ্গ হলেও সাইবাবার নাশকতা সংগঠিত করতে পারেন| সাক্ষীদের বয়ান এবং অন্য অভিযুক্তরা মহেশ তিরকে এবং নারোতেও জানিয়েছেন রিভলিউশনারি ডেমোক্রাটিক ফ্রন্টের নেতা সাইবাবার লেখা চিঠি তাঁরা নানা জায়গায় পাঠাতেন| গোয়েন্দাদের সংগ্রহে থাকা ভিডিও থেকে সাইবাবা বলেছেন, নকশালবাড়ি জিন্দাবাদ| সাইবাবার আইনজীবী বিরুদ্ধ যুক্তিতে না গিয়ে যে কোনও পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত বলে জানান|

মাওবাদীদের সঙ্গে যোগাযোগ অধ্যাপকসহ ছয় দোষীর যাবজ্জীবন সাজা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















