News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিল যুদ্ধজাহাজ আইএনএস বিরাট
Image

ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিল যুদ্ধজাহাজ আইএনএস বিরাট

মুম্বই, ৬ মার্চ (হি.স.) : টানা তিরিশ বছর পর ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিল বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিরাট| সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় আইএনএস বিরাটকে|
ব্রিটেনের রয়্যাল নেভিতে প্রথম আনা হয় এই যুদ্ধজাহাজকে| তখন এর নাম ছিল এইচএমএস হার্মিস| ১৯৮৭ সালে এই যুদ্ধজাহাজকে বাতিল করে দেয় রয়্যাল নেভি| তারপর ওই যুদ্ধজাহাজটিকে সাড়ে ৬ কোটি ডলার দিয়ে কিনে নেয় ভারতীয় নৌবাহিনী| তার পর থেকেই বঙ্গোপসাগর ও আরব সাগরে ভারতীয় জলসীমা পাহার দিচ্ছিল আইএনএস বিরাট| এখন ওই জাহাজ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে| রক্ষণাবেক্ষনের খরচ বাড়ছে দিনদিন| ফলে বিদায় দিতেই হচ্ছে বিরাটকে|
গত বছর জুলাই মাসে আইএনএস বিরাট শেষবারের মতো মুম্বই থেকে কোচি রওনা দেয়| অক্টোবরে ফের মুম্বই ফিরে আসে| দুনিয়ার সবচেয়ে পুরনো যুদ্ধজাহাজ হিসেবে ইতিমধ্যে গিনেস ৱুকে নাম উঠেছে বিরাটের| আইএনএস বিরাট অবসর নিলে ভারতের হাত থেকে দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ চলে যাবে| এর আগেই অবসর নিয়েছে আইএনএস বিক্রান্ত | প্রসঙ্গত, ২০১৩ সালে রাশিয়া থেকে ভারত কেনে বিমানবাহী যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রোশকভ | ভারতীয় নৌবাহিনীতে আসার পর এটির নাম হয় আইএনএস বিক্রমাদিত্য|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top