নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): পশ্চিম দিল্লির মিয়ানওয়ালি এলাকায় মার্সিডিজের ধাক্কায় মৃত্যু হল ১৭ বছরের স্কুটারআরোহী এক কিশোরের| মৃত কিশোরের নাম হল অতুল (১৭)| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ| পুলিশ জানিয়েছে, রাত তখন ১০.৩০ মিনিট হবে, স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন অতুল| পশ্চিম দিল্লির মিয়ানওয়ালি এলাকায় একটি আবাসনের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মার্সিডিজটি| প্রচণ্ড গতি থাকায় মার্সিডিজটি ধাক্কা মারে স্কুটারে| ঘটনাস্থলে ছিটকে পড়লে মাথায় গুরুতর আঘাত পান ১৭ বছরের ওই কিশোর| আশঙ্কাজনক অবস্থায় তঁাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওযা হলে চিকিত্সকরা তঁাকে মৃত ঘোষণা করেন|
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় মার্সিডিজের চালক| এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ|
স্কুটারে ধাক্কা মারল বেপরোয়া মার্সিডিজ, পশ্চিম দিল্লিতে মৃত্যু কিশোরের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















