News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে ৩.৫ তীব্রতার ভূকম্পন, প্রভাব পড়েনি নির্বাচনে
Image

মণিপুরে ৩.৫ তীব্রতার ভূকম্পন, প্রভাব পড়েনি নির্বাচনে

ইম্ফল, ৪ মার্চ (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের চান্দেল জেলা| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার ভোর ৫.০২ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুরের চান্দেল জেলা| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

মণিপুরে শনিবারই প্রথম দফার নির্বাচন| তবে, ভূকম্পনের কোনও প্রভাবই পড়েনি নির্বাচনে| এদিন ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, চুরাচন্দপুর, কাংপোকপি ও ফেজেরাল জেলার ৩৮টি আসনে ভোটগ্রহণ চলছে| ভাগ্য নির্ধারণ হবে ১৬৮ জন প্রার্থীর| মণিপুরে প্রথম দফার নির্বাচনে ভোটদান করবেন ১১ লাখ ১৯ হাজার ২৭১ জন ভোটার| এরমধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ৫ লাখ ৭৫ হাজার ২২১ জন| মণিপুরের প্রত্যেকটি আসনে প্রতিদ্বন্দীতা করছে ভারতীয় জনতা পার্টি| কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৭টি আসনে| মণিপুর পিপলস পার্টি মাত্র ১৩টি আসনে প্রতিদ্বন্দীতা করছে| ১০টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top