নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : ছাত্র-রাজনীতির জেরে এখন উত্তপ্ত রাজধানী দিল্লি| একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং অন্যদিকে বামপন্থী সংগঠনগুলো| গতকালই আইসা সদস্যদের উপর আঘাত হানা এবং দিল্লি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিশৃঙ্খলার অভিযোগে দুই সদস্যকে সাসপেন্ড করেছে এবিভিপি| এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে এবিভিপি সদস্যরা বিক্ষোভে নেমে পড়েন| জানা গিয়েছে, গতবছর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল| তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং চার্জশিট দাখিলের দাবিতে এদিন আন্দোলনে মাঠে নামেন এবিভিপি সমর্থকরা|
প্রসঙ্গত, গত বছর জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল উমর খালিদসহ বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে| এর পাশাপাশি এই ছাত্র-ছাত্রীরা আফজল গুরুর ফাঁসির বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন| আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়| এই ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে|

দেশদ্রোহীদের বিরুদ্ধে চার্জশিটের দাবিতে আন্দোলনে এবিভিপি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















