News Flash

  • Home
  • Uncategorized
  • ভুয়ো যাত্রী ও দালালরাজ আটকাতে আধার কার্ড বাধ্যতামূলক করতে চলেছে রেল
Image

ভুয়ো যাত্রী ও দালালরাজ আটকাতে আধার কার্ড বাধ্যতামূলক করতে চলেছে রেল

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স): ভুয়ো যাত্রী ও দালালরাজ আটকাতে তত্পর ভারতীয় রেল| অনলাইন টিকিটে আধার কার্ড বাধ্যতামূলক করতে ভাবনাচিন্তা করছে রেল| এর ফলে, দালালচক্রের মোকাবিলা করা সম্ভব হবে| এছাড়া প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতে চাইলেও লাগবে আধার কার্ড | আগামী ১ এপ্রিল থেকে চালু ওই নিয়ম|
রেলের এখক শীর্ষ আধিকারিক জানান, আইআরসিটিসি অনলাইন টিকিট ৱুকিং সাইটে একবার এই আধার নম্বর দিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে| লক্ষ্য, কেউ ভুয়ো নামে নথিভুক্তিকরণ না করতে পারে| ওই কর্তা জানান, এর জন্য বিশেষ সফটওয়্যারও তৈরি করা হচ্ছে| যার মাধ্যমে গোটা টিকিট কাটার প্রক্রিয়া হবে| এছাড়া আধার কার্ড লাগবে, টিকিট সংরক্ষণে প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতেও| আগামী ১ এপ্রিল থেকে প্রবীণ নাগরিকরা যাদি সংরক্ষণ চান, তাহলে তাঁদের আধার কার্ড বাধ্যতামূলকভাবে পেশ করতে হবে|
পাশাপাশি, নগদহীন টিকিট সিস্টেম গড়ার লক্ষ্যেও বিশেষ পরিকল্পনা রয়েছে রেলের| রেলে নগদের ব্যবহার কমাতে পিওএস (পয়েন্ট অফ সেলস) মেশিন এবং অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে| ক্যাশলেস টিকিটের জন্য দেশজুড়ে ৬ হাজার পিওএস মেশিন এবং ১ হাজার অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে| এছাড়া, মে মাস নাগাদ বিশেষ টিকিট অ্যাপও চালু করা হবে| যেখানে, স্মার্টফোনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top