News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীর হামলায় জখম তিন, কিরিচসহ গ্রেপ্তার অভিযুক্ত
Image

প্রতিবেশীর হামলায় জখম তিন, কিরিচসহ গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে রক্তারক্তি কান্ড ঘটে গেল পূর্ব আগরতলা থানার অধীন সুভাষনগরের রেল কলোনীতে মঙ্গলবার রাতে৷ তাতে তিনজন রাক্তাক্ত হয়েছেন৷ পুলিশ আক্রান্তদের অভিযোগমূলে গ্রেপ্তার করেছে হামলাকারীকে৷ সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি কিরিচ৷ সংবাদে প্রকাশ, রেল কলোনী এলাকার বাসিন্দা মন্টু দত্তের ভাই রঞ্জন দত্ত ও তার ছেলে শিবা দত্তকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়েছে প্রতিবেশী রাজীব পাল৷ খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ কিরিচ সহ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রাজীব পালকে৷ এই ব্যপারে পূর্ব আগরতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ মামলার নম্বর ১৩/১৭৷ মামলাটি হয়েছে আইপিসির ইউএস ৩২৬ ধারা মোতাবেক৷  এদিকে আহতরা বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাকে কেন্দ্র করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top