নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে রক্তারক্তি কান্ড ঘটে গেল পূর্ব আগরতলা থানার অধীন সুভাষনগরের রেল কলোনীতে মঙ্গলবার রাতে৷ তাতে তিনজন রাক্তাক্ত হয়েছেন৷ পুলিশ আক্রান্তদের অভিযোগমূলে গ্রেপ্তার করেছে হামলাকারীকে৷ সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি কিরিচ৷ সংবাদে প্রকাশ, রেল কলোনী এলাকার বাসিন্দা মন্টু দত্তের ভাই রঞ্জন দত্ত ও তার ছেলে শিবা দত্তকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়েছে প্রতিবেশী রাজীব পাল৷ খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ কিরিচ সহ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রাজীব পালকে৷ এই ব্যপারে পূর্ব আগরতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ মামলার নম্বর ১৩/১৭৷ মামলাটি হয়েছে আইপিসির ইউএস ৩২৬ ধারা মোতাবেক৷ এদিকে আহতরা বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাকে কেন্দ্র করে৷
প্রতিবেশীর হামলায় জখম তিন, কিরিচসহ গ্রেপ্তার অভিযুক্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















