News Flash

  • Home
  • Uncategorized
  • ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ পাচ্ছে না রাজ্য সরকার ঃ নায়েক
Image

ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ পাচ্ছে না রাজ্য সরকার ঃ নায়েক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ নানাভাবে চাপ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার বিভিন্ন কাজে কেন্দ্রীয় বরাদ্দ অর্থের

শ্রীপদ নায়েক

ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না৷ যার কারণে, অর্থ বরাদ্দ আটকে দেওয়া ছাড়া অন্য কোন পথ খোলা থাকে না৷ এর ফলে রাজ্য আয়ুষের খাতে ৬ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ পায়নি৷ বুধবার সাংবাদিক সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীপদ নায়েক৷ এবিষয়ে সন্ধ্যায় তিনি মহাকরণে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন৷ সৌজন্যমূলক এই সাক্ষাৎকারে মূল আলোচ্য বিষয় ছিল কেন্দ্রীয় অর্থের সঠিক ব্যবহার এবং স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন৷ বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, ঐ বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রীকে শীঘ্রই বরাদ্দ অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ সম্ভবত, আগামী ২৫ মার্চ নয়াদিল্লিতে আয়ুষ মন্ত্রকের উদ্যোগে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে যে বৈঠক অনুষ্ঠিত হবে, সে বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরাদ্দ অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেবেন৷

এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীনায়েক রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও সুর চড়িয়েছেন৷ মঙ্গলবার কৈলাসহরে তিনি উষ্মা প্রকাশ করে বলেছিলেন, রাজ্যের আটটি জেলাতে কেন্দ্রীয় সরকার আয়ুষ হাসপাতাল খুলতে চাইলেও রাজ্য সরকারের তরফে কোন প্রস্তাব আজ অব্দি পাঠানো হয়নি৷ একই বিষয়টি নিয়ে এদিনও তিনি উষ্মা প্রকাশ করেন৷ তাঁর মতে, কেন্দ্রের সমালোচনা ছাড়া রাজ্য সরকার আর কোন কিছুই করতে পারে না৷ প্রত্যেক জেলায় আয়ুষ হাসপাতাল গড়ে তোলার জন্য ৪০ কোটি টাকা মঞ্জুর হয়েছে৷ অথচ রাজ্য সরকার কোন প্রস্তাব না পাঠানোতে সেই মঞ্জুরিকৃত অর্থ জনগণের কাছে ব্যবহৃত হচ্ছে না৷ কেন্দ্র ঢালাও অর্থ দিলেও উন্নয়নের প্রশ্ণে রাজ্য সরকার কোন কিছুই করতে পারেনি৷ কেবল মিথ্যা প্রচার করে চলেছে, কটাক্ষ শ্রীনায়েকের৷

এদিন তিনি ক্ষোভের সুরে বলেন, ২০১৫-১৬ সালে যে অর্থ রাজ্যকে দেওয়া হয়েছিল তার ব্যবহারের প্রমাণপত্র আজ অব্দি দেওয়া সম্ভব হয়নি রাজ্য সরকারের৷ ঐ বছর আয়ুষ মন্ত্রক থেকে রাজ্যকে ৪ কোটি ৭২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল৷ ঐ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো মিলেনি৷ যার কারণে ২০১৬-১৭ অর্থবছরের আয়ুষ মন্ত্রক ৬ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করতে চাইছিল৷ সেটা খুইয়েছে রাজ্য সরকার৷ তাঁর সাফ কথা, কেন্দ্রীয় অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোন রকম সহানুভূতি দেখানো হবে না৷ হিসেব না দিলে টাকা পাঠানো হবে না৷
এবিষয়ে জানতে চাওয়া হয়, রাজ্য কি কারণে হিসেব দিতে পারছে না সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে কিনা৷ জবাবে শ্রীনায়েক বলেন, বহুবার এবিষয়ে চাপ দেওয়া হয়েছে৷ কিন্তু রাজ্য সরকার কোন কিছুই বলছে না এবং ইউটিলাইজেশন সার্টিফিকেটও দিচ্ছে না৷ তাই বরাদ্দ অর্থে কাঁটছাট করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top