News Flash

  • Home
  • Uncategorized
  • কানসাসের ঘটনা নিন্দনীয়, অবশেষে মুখ খুললেন ট্রাম্প
Image

কানসাসের ঘটনা নিন্দনীয়, অবশেষে মুখ খুললেন ট্রাম্প

ওয়াশিংটন, ১ মার্চ (হি.স.): আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার মৃতু্যর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিলেন, ‘আমরা সবরকম ঘৃণারই নিন্দা করি|’ জানুয়ারির ২০ তারিখ আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প| ক্ষমতায় আসার পর মার্কিন কংগ্রেসের ট্রাম্পের প্রথম ভাষণেই উঠে এলে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনের প্রসঙ্গ| স্পষ্ট বার্তা দিয়ে ট্রাম্প জানিয়ে দিলেন, ‘আমরা সবরকম ঘৃণারই নিন্দা করি| জিউইশ সেন্টার ও কানসাসের ঘটনা নিন্দনীয়’
উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন মুলুকে ‘জাতিবিদ্বেষ’-এর শিকার হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলার| ‘আমার দেশ থেকে দূর হয়ে যাও’, এই হুঙ্কার দিয়ে ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলার-কে গুলি করে হত্যা করে মার্কিন নাগরিক অ্যাডাম পিউরিনটন (৫১)| এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ভারতীয়| মঙ্গলবারই এ বিষয়ে মুখ খুলেছিল হোয়াইট হাউস| এ বার কানসাসের ঘটনার নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top