News Flash

  • Home
  • Uncategorized
  • সঞ্জেয়র মৃতু্যতে অ্যাপোলোর গাফিলতি রয়েছে, প্রাথমিক এমনটাই মনে করছে তদন্ত কমিটি
Image

সঞ্জেয়র মৃতু্যতে অ্যাপোলোর গাফিলতি রয়েছে, প্রাথমিক এমনটাই মনে করছে তদন্ত কমিটি

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : সঞ্জয় রায়ের মৃতু্য অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই হয়েছে| মঙ্গলবার প্রাথমিক  তদন্তের পর এমনটাই মনে করছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটি|  এদিন স্বাস্থ্য দফতরের ৬ সদস্যের তদন্ত কমিটি অ্যাপোলো হাসপাতালে যান| সঞ্জয় রায়ের মৃতু্যর পিছনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, নাকি চিকিত্সার চেয়ে হাসপাতালের বিল বেশি জরুরি হেয় পড়েছিল তা যাচাই করতে এদিন হাসপাতালে যান কমিটির সদস্যরা| সেখানে চিকিত্সকদের সঙ্গে কথা বলে ও নথি খতিয়ে দেখে সঞ্জয় রায়ের মৃতু্যতে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির চিত্রই উঠে এসেছে |

এদিন দুপুর ২টো নাগাদ ডাঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিটি অ্যাপোলোয় আসেন|  প্রায় দুঘণ্টা হাসপাতালের ভিতরে তাঁরা ছিলেন| সূত্রের খবর, চিকিত্সকদের প্রশ্ন করা, বিভিন্ন নথি সংগ্রহ করা ছাড়াও ৩ ঘণ্টা ২০ মিনিট কেন সঞ্জয় রায়ের চিকিত্সা করা হয়নি, সঞ্জয় রায়ের চিকিত্সকদের সরাসরি সেই প্রশ্নও করে তদন্ত কমিটি| প্রোটোকল মেনে সঞ্জয়ের চিকিত্সা হয়েছিল কিনা সে বিষয়েও প্রশ্ন করা হয় চিকিত্সকদের| হাসপাতাল থেকে সঞ্জয় রায়ের বেড সাইড টিকিটের প্রতিলিপি সংগ্রহ করে তদন্ত কমিটি| হাসপাতাল থেকে বেরিয়ে তাঁরা স্বাস্থ্য দফতরের দিকে যান| স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে তাঁদের| হাসপাতালের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে|

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি আগামী ৩ মার্চের মধ্যে তদন্ত কমিটির কাছ থেকে পূর্ণাঙ্গ রির্পোট চেয়ে পাঠিয়েছেন| অপরদিকে মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের মেডিক্যাল সুপারকে তলব করেছে ফুলবাগান থানার পুলিশ| ২ দিনের মধ্যে যাবতীয় নথি পুলিশের কাছে পেশ করতে বলা হয়েছে তাঁকে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top