News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালিত, সমস্যায় গ্রাহকরা
Image

দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালিত, সমস্যায় গ্রাহকরা

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হিঃস)৷৷ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের কারণে পুনরায় ভোগান্তির শিকার হতে হল গ্রাহকদের৷ মঙ্গলবার

মঙ্গলবার আগরতলায় মেলারমাঠে এসবিআইয়ের সমানে ধর্ণা প্রদর্শন করেন ধর্মঘটীরা৷ ছবি নিজস্ব৷

দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালন করছে ৯টি ব্যাঙ্ক সংগঠন৷ নোট বাতিলের কারণে ব্যাঙ্ক কর্মীদের এক মাস অতিরিক্ত খাটুনি হলেও, ক্ষতিপূরণ মেলেনি৷ তাছাড়া সরকারের কিছু ব্যাঙ্কিং সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদেই মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘট পালন করছে ৯টি ব্যাঙ্ক সংগঠনের ফোরাম ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ)৷ এদিনের ধর্মঘটে সামিল হয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক, প্রাচীণ সমস্ত বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, অন্তদের্শীয় ব্যাঙ্ক ও কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মীরা ও অফিসাররা৷ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসো- সিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচলম জানিয়েছেন, ৯টি সংগঠনের প্রায় ১০ লক্ষ সদস্য এদিনের ধর্মঘটে যোগ দিয়েছেন৷

তবে মঙ্গলবার খোলা ছিল এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মাহিন্দ্রা ও অ্যাক্সিস ব্যাঙ্কের মতো কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক৷ এই সমস্ত ব্যাঙ্ক গুলি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ)-এ অন্তর্ভুক্ত না থাকায়, তাদের সমস্ত পরিষেবা এদিন স্বাভাবিকই ছিল৷ তবে, চেক ক্লিয়ারেন্স তারাও এদিন বন্ধ রাখে৷

আগরতলা সংযোজন ঃ এদিন রাজধানী আগরতলায় মেলারমাঠস্থিত এসবিআইয়ের সামনে ধর্মঘটের সমর্থনে সংগঠনের তরফ থেকে ধর্ণা প্রদর্শন করা হয়েছে৷ স্লোগান দেওয়া হয়েছে দাবীগুলির সমর্থনে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top